চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে মায়ের কোলে ‘সুরাইয়া’

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৬:৪৩ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

জন্মের ২৫ দিনের মাথায় মায়ের কোলে ফিরলো গর্ভেই বুলেটবিদ্ধ শিশু ‘সুরাইয়া’। বাচ্চাটির অবস্থার উন্নতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ‘স্পেশাল কেয়ার বেবি ইউনিট’ থেকে তাকে মা নাজমা বেগমের কাছে দেয়া হয়েছে।

দুপুর সোয়া ১২ টার দিকে শিশু সুরাইয়াকে হাসপাতালের কেবিনে মা নাজমা বেগমের কাছে তুলে দেন চিকিৎসকরা। সেসময় এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

মাগুরায় মায়ের গর্ভে বুলেটবিদ্ধ শিশু সুরাইয়ার বয়স আজ ২৫ দিন। সুরাইয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড অবস্থার পর্যালোচনা করে জানায়, গত কদিন ধরেই বাচ্চাটির শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এসেছে। কম ওজন নিয়ে জন্মানো ছোট্ট শরীরের উন্নতিও হচ্ছে বেশ। এই অবস্থায় মায়ের কাছে নিবিড় সান্নিধ্যে রেখে শিশুটির বাকি চিকিৎসা চালিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা।

চিকিৎসকরা সকালে আরেক দফা আলোচনায় বসে সুরাইয়ার অবস্থা পর্যালোচনা করে বুঝতে পারেন, শিশুটিকে এখন মায়ের কাছে রাখাই এখন ভালো হবে। তবে হাসপাতালে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। শিশুটির স্বার্থেই কেবিনে স্বজন-পরিজন ও অন্যদের যাতায়াতে নিয়ন্ত্রণ থাকবে।

গত ২৩ জুলাই মাগুরায় দোয়ারপাড়া গ্রামে যুবলীগের সন্ত্রাসীরা প্রতিপক্ষের বাড়িতে হামলা করে নাজমা বেগমকে গুলি করলে গর্ভের শিশুটিও গুলিবিদ্ধ হয়। ওই হামলায় নিহত হন নাজমা বেগমের এক নিকটাত্মীয়। এ ঘটনায় এ পর্যন্ত ১৬ আসামীর মধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বব্যাংকের কালো তালিকায় বাংলাদেশের যেসব ব্যক্তি ও সংস্থা

পরবর্তী

রবির উদ্যোগে জার্সি ডিজাইন কনটেস্ট

পরবর্তী

রবির উদ্যোগে জার্সি ডিজাইন কনটেস্ট

রাজন হত্যায় ১৩ জন অভিযুক্ত

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT