বিনোদন

গতকাল সেন্সর পেয়েছে ইমন-সূচনার ‘আগামীকাল’

ইমন ও সূচনার ছবি, তারা একসঙ্গে outdoors, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমন ও সূচনা একটি প্রকৃতি পরিবেশে দাঁড়িয়ে আছেন, তারা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে অঞ্জন আইচ পরিচালিত সিনেমা ‘আগামীকাল’। পরিচালক চ্যানেল আই অনলাইনকে জানান, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় তিনি কোনো রকম কর্তন ছাড়াই সেন্সর সনদ হাতে পেয়েছেন। তাই মুক্তিতে আর কোনো বাঁধা নেই।

‘আগামীকাল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদা, আশীষ খন্দকার, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, সুজাত শিমুল, টুটুল চৌধুরী, সাবেরি আলম।

পরিচালক অঞ্জন আইচের প্রথম সিনেমা হচ্ছে ‘আগামীকাল’। তার আরেক সিনেমা ‘কানামাছি’র শুটিংও শেষ দিকে।

অঞ্জন আইচ জানান, দুজন মেয়ের জার্নির গল্প নিয়ে আগামীকাল। একজন অপরাধী আরেকজন সেই অপরাধীকে খুঁজে বেড়ান। তাদের মধ্যমনি হলেন একজন পুরুষ। যিনি নায়ক ইমন। দুটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মন ও সূচনা আজাদ।

পরিচালক বলেন, মমর চরিত্রটি একটু ভিলেন ধাঁচের। নায়িকা হচ্ছেন সূচনা আজাদ।

অঞ্জন আইচ বলেন, মুক্তির চূড়ান্ত দিন এখনো ঠিক হয়নি। তবে সিনেমা হলেই প্রথমে মুক্তি দেব। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে ইতিবাচক ফিডব্যাক পেয়েছি। ঈদে যদি সিনেমা হলের পরিস্থিতি ও কোভিড অনুকূলে থাকে তবে মুক্তি দিতে পারি। কিংবা আগে পরে মুক্তি দিতে পারি। সিনেমা যেহেতু সেন্সর হয়েছে মুক্তি নিয়ে সমস্যায় পড়তে হবে না। এরপর ওটিটিতে মুক্তি দেব। কথাবার্তা বলা আছে।

‘আগামীকাল’ প্রসঙ্গে ইমন বলেন, ‘গল্প প্রধান এ ছবিতে অভিনয় করে ভালো লেগেছে। মৌলিক গল্পের পাশাপাশি নির্মাণশৈলীও ভালো ছিল। ত্রিভুজ প্রেম কিন্তু গল্পটা অন্যরকমের।

বিষয়:আগামীকাল আশীষ খন্দকার ইমন জাকিয়া বারী মম টুটুল চৌধুরী ফারুক আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…