স্পোর্টস

খেলছেন মুস্তাফিজ

খেলছেন মুস্তাফিজ

আইপিএলের ফাইনাল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবেন
সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর
রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তাফিজের ভেরিফাইড পেজে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, মুস্তাফিজুর ভক্তদের জন্য সুখবর, আজকের ফাইনাল ম্যাচে খেলবেন মুস্তাফিজ।

হ্যামস্ট্রিং ইনজুরির জন্য শুক্রবার প্লে অফের এলিমিনেটর ম্যাচে খেলতে পারেন নি কাটার মাস্টার। আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত তিনবার ইনজুরিতে আক্রান্ত হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

খেলছেন মুস্তাফিজ

তবে প্রত্যেকবার ইনজুরি থেকে ফিরে আরো ভয়ংকর রূপেই আর্বিভূত হয়েছেন বাইশ গজের ক্রিজে।

আজকের ম্যাচেও তার আগ্রাসী বোলিং দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট ভক্তরা ও সানরাইজার্স হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, মইসেস হেনরিকস, যুবরাজ সিং, দীপক হুদা, বেন কাটিং, নামান ওঝা, ভুবনেশ্বর কুমার, বিপুল শর্মা, বারিন্দার স্রান ও মুস্তাফিজুর রহমান।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ: ক্রিস গেইল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, লোকেশ রাহুল, শেন ওয়াটসন, স্টুয়ার্ড বিনি, শচীন বেবি, ক্রিস জর্দান, ইকবাল আবদুল্লাহ, শ্রীনাথ অরবিন্দ ও যুবেন্দ্রর চাহাল।

বিষয়:আইপিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…