খুলনার তেরখাদায় ডাকাতদের সাথে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে তেরখাদার আজগড়ায় গরু ব্যবসায়ীদের গতিরোধ করে ডাকাতি করতে থাকে। এ সময় পুলিশের নিয়মিত টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। পরে পুলিশও পাল্টা গুলি চালায়।
পরে গ্রামবাসীদের সহায়তায় গুলিবিদ্ধ ডাকাত সর্দার মোর্শেদসহ ডাকাত দলের ৫ জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইটি আগ্নেয়ান্ত্র, ১২ রাউন্ড গুলিসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।







