রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করছে চিকিৎসক ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

সোমবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে এসব কথা জানান তিনি।

এফ এম সিদ্দিকী জানান, বেগম খালেদা জিয়া স্বাভাবিক চলাফেরা করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এছাড়া প্রতিদিন চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন। বিদেশ থেকে তার চিকিৎসা তদারক করছেন পুত্রবধু ডা. জোবায়দা রহমান।

গত শনিবার খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। রোববার তার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানা যায়।

বিষয়:করোনাভাইরাস খালেদা জিয়া চেয়ারপার্সন বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…