চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার লন্ডন সফরে গুরুত্বপূর্ণ দুই সিদ্ধান্ত

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৭:১৫ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়া

লন্ডনে ছেলে তারেকের গাড়িতে খালেদা জিয়া

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন সফরকে নিছক সফর হিসেবে দেখছে না বিএনপি। দলটির কাছে এ সফর রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সরকারবিরোধী আন্দোলন- এ দুই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকজন নেতা চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

বিএনপির প্রভাবশালী নেতারা বলছেন, লন্ডনে থাকা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে খালেদা জিয়া রাজনৈতিক ও সাংগঠনিক নানা বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়- সরকারবিরোধী আন্দোলন ও নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়ও রয়েছে।

গত ১৫ জুলাই লন্ডন সফরে যান বেগম খালেদা জিয়া। দলের পক্ষ থেকে সেখানে তার পায়ের ও চোখের চিকিৎসার কথা বলা হয়েছে। বেশ কিছুদিন ধরেই খালেদা জিয়ার পায়ের সমস্যা বেড়েছে। আর এর আগে তিনি লন্ডনে চোখের অপারেশন করিয়েছিলেন।

চিকিৎসার পাশাপাশি সেখানে থাকা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করে খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানানো  হয়েছে।

যদিও তার দেশে ফেরার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অাওয়ামী লীগের শীর্ষ  নেতারা। তারা মনে করছেন, দুর্নীতির মামলায় সাজা হওয়ার ভয়ে খালেদা জিয়া দেশে ফিরবেন না।

বিএনপির বিভিন্ন সূত্রগুলো বলছে, আগামী জাতীয় নির্বাচনের আগে এটাই হতে পারে খালেদা জিয়ার শেষ লন্ডন সফর। তাই নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে এই সফরেই তারেক রহমানের সাথে আলোচনা চূড়ান্ত করতে চান বিএনপি প্রধান। এর মধ্যে রয়েছে সরকারবিরোধী আন্দোলন, জাতীয় নির্বাচন, স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ, জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পদায়ন ও  গুরুত্বপূর্ণ জেলা কমিটি গঠন।

Reneta

খোঁজ নিয়ে জানা গেছে, খালেদা জিয়া এবার লন্ডনে ৪২ দিন থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দেশে না ফেরা পর্যন্ত তিনি তারেক রহমানের বাসায়ই থাকবেন।

তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম এই তথ্য নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, বেগম জিয়া মূলত তার চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। প্রথমে চিকিৎসা করাবেন। এরপর কিছুদিন পরিবারের সদস্যদের সঙ্গে বিশ্রামে থাকবেন।

খালেদা জিয়া যদি ৪২ দিন সেখানে থাকনে তাহলে এটিই হবে তার সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি জানি না তিনি ঠিক কতোদিন থাকবেন। ৪২ দিন থাকার কোন কথা তিনি আমাদের জানাননি। আর লন্ডনের কে কি জানিয়েছেন তা আমরা জানি না।’

‘‘আর যদি এতোদিনও থাকেন, তবে এটিই তার দীর্ঘদিনের বিদেশ সফর কিনা তার কোন সঠিক রেকর্ড আমাদের জানা নেই।”

তিনি আরো বলেন, ‘চেয়ারপারসন নিছক কোনো সফরে যাননি।নিজের চিকিৎসা করাতে গিয়েছেন। এর মধ্যে অন্য কিছু নেই। সেখানে কতোদিন থাকবেন তা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক হবে। এ জন্য যতোদিন প্রয়োজন ততোদিন তিনি লন্ডনে অবস্থান করবেন।’

রিজভী বলেন, বেগম খালেদা জিয়া এর আগেও বিভিন্ন রাষ্ট্রীয় সফরে গিয়েছেন। সৌদি আরবে ওমরাহ কিংবা চীনে। তখন বড়জোর ১ সপ্তাহ বা ১০ দিনের বেশি ছিলেন না।

২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়া সর্বশেষ লন্ডন সফর করেছিলেন। সেবারও তিনি চিকিৎসার জন্য সেখানে গিয়ে প্রায় দেড় মাসের মতো লন্ডনে ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াতারেক রহমানবিএনপিলন্ডনে খালেদা জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT