রাজনীতি

‘খালেদা জিয়ার বিদেশযাত্রা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে’

ফখরুল ইসলাম আলমগীরের ছবি, রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফখরুল ইসলাম আলমগীরের ছবি, যিনি বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা, চ্যানেল আই অনলাইন সংবাদে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশযাত্রা নিয়ে আইনের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার তিনি বলেছেন, বেগম জিয়াকে নিয়ে কটূক্তি করা হচ্ছে এটি খুবই দুঃখজনক, এ সমস্ত বক্তব্য যারা দিচ্ছে তাদের সংযত হওয়া উচিত।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তবে এখনো কিছু জটিলতা রয়েছে বলেও জানান তিনি।

১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন।

এরপর ২৪ এপ্রিল তার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।

২৭ এপ্রিল আবার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ৩ মে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। এর কয়েকদিন পর করোনামুক্ত হন তিনি।

তার আগে খালেদা জিয়ার পরিবার তাকে বিদেশ নিয়ে উন্নত চিকিকৎসা দিতে সরকারের কাছে আবেদন করে। কিন্তু ‘আইনে সুযোগ নেই’ জানিয়ে সেই আবেদন নাকচ করা হয়।

বিষয়:করোনা করোনাভাইরাস খালেদা জিয়া বিদেশ যাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…