চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দায়ী, কারণ তারা তার চিকিৎসা নিয়ে রাজনীতি করেছে।

আজ সোমবার সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধন করে  তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়াকে নিয়ে মায়াকান্না করছে বিএনপি নেতারা। সরকার খালেদা জিয়ার মৃত্যু কামনা করে না। তার স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে, তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়।

ওবায়দুল কাদের বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙেছে। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা মাঠে থাকে না। জনগণ এতে সাড়া দেয় না। শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার বিষয়টি বেসরকারি বাস মালিকদের মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ছাত্রদের রাস্তায় দেখতে চাই না, আমরা চাই তারা ঘরে ফিরে যাক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, ওমিক্রন নামক ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না, স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে। এই ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি বলেন, অপকর্মকারীরা যাতে সংগঠনে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। সংঠনের কার্যক্রম নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

Reneta

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আওয়ামী লীগকে দুর্বল সংগঠন মনে করে সারাদিন গলাবাজি করে বিএনপি নেতারা। আওয়ামী লীগকে পরিচর্যার মাধ্যমে আরো শক্তিশালী করতে হবে। কোন বিতর্কিত ব্যক্তি যাতে সংগঠনে ঢুকতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। ঘরে ঘরে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়ার মোহাম্মদের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারন সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগখালেদা জিয়ার চিকিৎসারাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT