কারাবন্দী খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য চার সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার চিকিৎসককে নিয়ে এ বোর্ড গঠিত হয়।
তারা হলেন- অধ্যাপক ডা. মো: সামিউজ্জামান (অর্থোপডিক্স), মনসুর হাবীব (নিউরোলজি), টিটু মিয়া (মেডিসিন) ও সোহেলী রহমান (ফিজিক্যাল মেডিসিন)।
এ বোর্ড রোববার দুপুর সোয়া ১টার সময় কারাগারে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করেন বলে জানায় কারা কর্তৃপক্ষ।
আগামীকাল খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাবে মেডিকেল বোর্ড।
তবে এবিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া।
চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, এবিষয়ে আমরা কিছু জানি না। আমরা ম্যাডামের স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন। ম্যাডামের দ্রুত উন্নত চিকিৎসা দরকার।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারও মেডিকেল বোর্ড গঠনের ব্যাপারে বিএনপি অবগত নয় বলে জানান।








