চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাবার, পানি সঙ্গে নিয়ে মাঠে আসতে হবে মুশফিকদের

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৫৮ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২০
স্পোর্টস
A A

করোনাভাইরাস আমূল বদলে দিয়েছে মানুষের জীবন। চিরায়ত অভ্যাসও বদলে ফেলতে বাধ্য হয়েছেন অনেকে। স্বাস্থ্য সুরক্ষা গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি। ক্রিকেট মাঠেও লেগেছে পরিবর্তনের হাওয়া। ক্রিকেটারদের নিরাপদ রাখতে খাবার, পানি সঙ্গে নিয়ে শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রবেশ করতে বলা হয়েছে মুশফিক-মিঠুন-ইমরুলদের।

করোনা-বিরতি কাটিয়ে রোববার থেকে শুরু হচ্ছে দেশের চারটি আন্তর্জাতিক ভেন্যুতে টাইগার ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। করোনার প্রকোপ থেকে যাওয়ায় অনুশীলনে ইচ্ছুক ক্রিকেটারের সংখ্যা মাত্র ৯ জন। বাকিরা ঘরে বসে আরও কিছুদিন ফিটনেসের কাজ চালিয়ে যাবেন। করোনা পরিস্থিতির আরও উন্নতি হলে তারা শুরু করবেন মাঠের কাজ।

শনিবার ক্রিকেটারদের অনুশীলনের সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। সেখানে উল্লেখ করা হয়েছে খাবার, পানি সরবরাহ করা হবে না, প্রয়োজনীয় চাহিদা মেটাতে হবে নিজ উদ্যোগে।

ক্রিকেটারদের ঝুঁকিমুক্ত রাখতে স্টেডিয়ামের ড্রেসিংরুম, টয়লেট ব্যবহারেও অনুৎসাহিত করা হয়েছে।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন ‘খেলোয়াড়রা বাসা থেকে এমনভাবে প্রস্তুতি নিয়ে আসবে যেন মাঠের কোনো কিছু তাদের স্পর্শ করতে না হয়। যার জন্য যতটুকু সময় বরাদ্দ সে এসে ততটুকু কাজ করে সে চলে যাবে। বাড়তি সময় কাটানোর সুযোগ নেই।’

শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে রানিং, জিম সেশনের পাশাপাশি ইনডোরে বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলনও করতে পারবেন ক্রিকেটাররা। আগামী এক সপ্তাহ মিরপুরে কাজ করবেন চার ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস ও শফিউল ইসলাম।

Reneta

ঢাকার বাইরে যে পাঁচ ক্রিকেটার স্থানীয় স্টেডিয়ামে অনুশীলন করতে চেয়েছেন তারা শুধু জিম ও রানিং করতে পারবেন। ব্যাটিং করার সুবিধা এখনই পাবেন না তারা। অবশ্য তাদের চারজনই বোলার, একজন অলরাউন্ডার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খালেদ আহমেদ ও নাসুম আহমেদ, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসান ফিটনেস নিয়ে কাজ করবেন রোববার থেকে।

করোনাভাইরাসের কারণে ১৬ মার্চের পর বিসিবির অধীনে ক্রিকেট ম্যাচ হয়নি দেশের কোথাও। অনুশীলনও বন্ধ ছিল। দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে অবশেষে। চার মাস পেরিয়ে খুলতে যাচ্ছে শের-ই-বাংলা স্টেডিয়ামের বদ্ধ দুয়ার। ব্যক্তিগত অনুশীলনের জন্য হোম অব ক্রিকেটে আসতে পারবেন টাইগাররা। স্বাভাবিক চিত্র না ফিরলেও কিছুটা হলেও কাটবে স্টেডিয়ামটির নিস্তব্ধতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিবিলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬

বিজয় সরণির বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

মে ১৯, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT