সুন্দরবনের কয়লা ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে
জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে জাতীয় সংসদে তিনি বলেন, সুন্দরবনের কয়লা ও বিদুৎকেন্দ্র স্থাপনে পরিবেশের কোনো ক্ষতি হলে আমি এই প্রকল্পের অনুমোদন দিতাম না।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য রাশিয়া নিয়ে যাবে, পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা এদেশে সম্ভব নয় বলেই রাশিয়াকে তা ফেরত নিতে রাজি করানো হয়েছে।









