ফুটবল

ক্লাব সতীর্থদের পাত্তা দেন না রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল খেলছেন, পরিধান করেছেন জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো একটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছেন, তিনি জার্সি পরেছেন এবং মাঠে খেলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফুটবলার রোনালদোর নিবেদন নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। ৩৫ বছর বয়সেও মাঠে সর্বস্ব ঢেলে দিতে কঠোর পরিশ্রম করেন পর্তুগিজ মহাতারকা। মাঠের অনুশীলনে আসেন সবার আগে, যান সবার শেষে। তবে সতীর্থ হিসেবে রোনালদোকে ‘অহংকারী’ বলে তোপ দেগেছেন পাস্কুয়েলা ব্রুনো।

সাবেক জুভেন্টাস তারকা ব্রুনোর দাবি, ড্রেসিংরুমে ক্লাবের অন্য সতীর্থদের থেকে দূরত্ব মেনে চলেন সিআর সেভেন।

করোনাভাইরাস জয় করে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন রোনালদো। ফেরেন্সভারোসের বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। তিনি গোল না পেলেও প্রতিপক্ষের মাঠ থেকে ৪-১ ব্যবধানের বড় জয় নিয়ে ফিরেছে জুভেন্টাস।

ম্যাচের পরেই পর্তুগিজ মহাতারকার দলীয় নিবেদন নিয়ে রীতিমত কঠোর সমালোচনা করেছেন ১৯৮৭-১৯৯০ সাল পর্যন্ত জুভেন্টাসে খেলে যাওয়া ব্রুনো। দলের অন্যদের প্রতি কোনো শ্রদ্ধা নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার, ইতালিয়ান মিডিয়াসেট টেলিভিশনের টিকি-টাকা শোতে এমন দাবি করেছেন তিনি।

‘রোনালদো অহংকারী। সে দুই বছর হল ইতালিতে আছে। অথচ এখন পর্যন্ত ইতালিয়ান ভাষাটাই শেখেনি। সে এখনো স্প্যানিশ ভাষায় কথা বলে। সতীর্থ কিংবা সাধারণ ইতালিয়ানদের প্রতি তার কোনো শ্রদ্ধাই নেই।’

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…