চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লান্তি আর হয়রানি ভুলে জর্ডান ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

কাতার থেকে প্রায় ১২ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি! পথে ইসরায়েল সীমান্তে সাড়ে তিন ঘণ্টার হয়রানি। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বুধবার প্রথম ম্যাচে স্বাগতিক জর্ডানের বিপক্ষে মাঠে নামার আগে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। সবকিছু ভুলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিপক্ষ আর খেলা নিয়ে ভাবার চেষ্টা করছে ছেলেরা।

সোমবার বাংলাদেশ দল প্যালেস্টাইনের বেথেলহেম পৌছায়। তার আগে কাতারে অনুশীলন ম্যাচ খেলে আসে তারা। আম্মানে নামার পর গাড়িতে বেথেলহেম পৌছাতে অনেক সময় লেগে যায়।

‘ইসরায়েলের অ্যালেনবাই চেকিং পয়েন্ট থেকে বেথেলহেম পৌছাতে দলকে লম্বা সময় ভ্রমণ করতে হয়েছে।’ এক বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

টিম ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর বরাত দিয়ে দেশের একটি ইংরেজি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল সীমান্তে বাংলাদেশকে প্রায় সাড়ে তিন ঘণ্টা আটকে রাখা হয়। যেটা অপ্রত্যাশিত। রুপু বলেন, ‘সব মিলিয়ে প্রায় ১২ ঘণ্টা পরে এখানে এসেছি।’

বাংলাদেশ দল রোববার বিকেল চারটায় কাতার ত্যাগ করে। কুঁচকির ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসতে হয়েছে মিডফিল্ডার জুয়েল রানাকে। বাফুফে সূত্রে জানা গেছে, জুয়েল রানার পরিবর্তে মোহাম্মদ ইব্রাহিম ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বাংলাদেশ গ্রুপ ‘ই’তে। এই গ্রুপে আছে জর্ডান, তাজিকিস্তান এবং প্যালেস্টাইন।

অর্ড দায়িত্ব নিয়েছেন কিছুদিন হলো। দায়িত্ব নেয়ার পর দেশে মাত্র দুই সপ্তাহ কোচিং করিয়েছেন। নেপাল যাওয়ার আগে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয় পায় তার ছেলেরা। কিন্তু নেপালে প্রথম প্রস্তুতি ম্যাচে হারার পর কাতারের বিপক্ষেও হার দেখতে হয় তাকে।

ট্যাগ: বাংলাদেশ-জর্ডান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারের নীল নকশা বাস্তবায়নে এই রোডম্যাপ: বিএনপি

পরবর্তী

আবার সোনাক্ষীর সঙ্গে সালমান

পরবর্তী
সোনাক্ষীর সঙ্গে সালমান

আবার সোনাক্ষীর সঙ্গে সালমান

জিম্বাবুয়ের জয় ‘ছিনতাই’ করে শ্রীলঙ্কার রেকর্ড

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT