চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীনতার ফুটবলে আরেকটি জর্ডান-লজ্জা

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১০:০৪ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

এই দীনতা ক্ষমা করো প্রভু! নিশ্চয়ই আজ আর কেউ এই প্রার্থনা করবেন না। অন্ধকারে ডুবতে থাকা ফুটবলে এমন পরিস্থিতি দেখতে দেখতে দেশের মানুষের সয়ে যাওয়ার কথা। যে জর্ডান শেষ দুই দেখায় ১২ গোল দিয়েছিল এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বুধবার তারা সাতটি দিয়েছে!

এই দীনতা ক্ষমা করো প্রভু!

ফুটবলারদের ক্লান্ত পা দেখে এই একটি বাক্যই এদিন বারবার মাথায় এসেছে। নিজেদের অর্ধে জর্ডানের ছয়/সাত জন। ইচ্ছে মতো পাস করছেন, বক্সে ঢুকছেন, গোল করছেন; ঠেকানোর কেউ নেই।

Banglabid

কাতার থেকে প্রস্তুতি ম্যাচ খেলে ১২ ঘণ্টার ভ্রমণক্লান্তি নিয়ে প্যালেস্টাইন পৌছায় বাংলাদেশ। মাঠের খেলায় সেই ক্লান্তি ফুটেছে বাস্তবতার ফুল হয়ে। প্রথমার্ধে দুই গোল, দ্বিতীয়ার্ধে ৫টি। শেষদিকে মনে হয়েছে কেউ আর বলে লাথিই মারতে পারবেন না।

বাংলাদেশ গ্রুপ ‘ই’তে। দ্বিতীয় ম্যাচ তাজিকিস্তানের বিপক্ষে, ২১ জুলাই। ২৩ জুলাই দেখা হবে স্বাগতিক প্যালেস্টাইনের বিপক্ষে।

প্রতিবেশী ভারত, মালদ্বীপ এমন কী নেপালও ফুটবলে দিনকে দিন উন্নতি করছে। অথচ বাংলাদেশের কেন এই অবস্থা?

Reneta

এই প্রশ্ন দীর্ঘদিনের। ঘরোয়া ফুটবলে দর্শক নেই, তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনার দৃশ্যমান কোনো পরিকল্পনা নেই। কিছুদিন আগে অখ্যাত এক অর্ডকে কোচ করে আনা হয়েছে। তিন সপ্তাহ কোচিং করিয়েছেন। নেপাল, কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। আসল লড়াইয়ে গতিময় ফুটবল খেলা জর্ডানের বিপক্ষে তার ছেলেদের খুঁজেই পাওয়া যায়নি।

বাংলাদেশকে এদিন গতিতে নাকানিচুবানি খাইয়েছেন স্ট্রাইকার মউসা মোহাম্মদ। ডান কোনা দিয়ে মিনিটে মিনিটে বল নিয়ে ঢুকছিলেন। ১৪তম মিনিটে তিনিই গোল উৎসবের শুরু করেন। ৩৭তম মিনিটে নুর আল দ্বীন মাহমুদ দ্বিতীয় গোল করেন। এই অবস্থায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যাচ্ছেতাই ফুটবল খেলেছে। ৫০তম মিনিটে মউসা নিজের দ্বিতীয় গোল এবং দলের হয়ে তৃতীয় গোল করে বাংলাদেশকে ব্যাকফুঠে ঠেলে দেন। বক্সের ভেতর থেকে বাপায়ের মাটি কামড়ানো শটে জাল খুঁজে নেন তিনি। ৫৪ মিনিটের সময় বক্সের ডান কোনা থেকে ক্ষিপ্র গতিতে বল নিয়ে ভেতরে ঢোকেন ওই মউসা। টোকা দিয়ে বল দেন আহমদ মাহমুদকে। বক্সের ভেতর থেকে দেখেশুনে বল জালে জড়ান তিনি। ৫৮তম মিনিটে দলীয় অধিনায়ক ফয়সাল পঞ্চম গোল করেন। ৬৩ মিনিটের সময় নুর আল দ্বীন ষষ্ট গোল করেন। বাঁদিক থেকে আসা ফ্রি-কিকে বাংলাদেশি খেলোয়াড়দের সামনে থেকে মাথা দেন। কেউ চার্জ পর্যন্ত করতে যাননি।

৭৯তম মিনিটে আহমেদ মাহমুদ পেনাল্টি থেকে সপ্তম গোল করেন। শেষদিকে জর্ডান শুরুর মতো মনোযোগ দিয়ে খেললে গোল হতে পারতো গোটা দশেক! সেটা না হলেও অর্ডের ছেলেরা ঠিকই মনে মনে বলেছেন, এই দীনতা ক্ষমা করো প্রভু!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জর্ডান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষা নিয়ে কোন আলোচনায় গেলেই ‘শিক্ষার মান’ প্রসঙ্গটি চলে আসে

পরবর্তী

ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন: ইসি

পরবর্তী
ইসির রোডম্যাপ

ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন: ইসি

টাকা নেই বলে কাজ করতে পারছেন না ঢাকার দুই মেয়র

সর্বশেষ

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT