ফুটবল

ইন্দোনেশিয়ার পর জর্ডানকেও রুখে দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে উল্লাসে, জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে, খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জর্ডানে ত্রিদেশীয় আন্তর্জাতিক প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষেও দুর্দান্ত লাল-সবুজের মেয়েরা। দুই গোল হজম করলেও প্রতিপক্ষে জালেও জড়িয়েছে সমান দুটি গোল। তাতে ২-২ গোলে ড্র করে সিরিজ শেষ করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

বছর চারেক আগে এশিয়ান কাপের বাছাইয়ে জর্ডানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেবার ৫-০তে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজের দল। এবার বাংলাদেশ থেকে ৫৯ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী দলটিকে রুখে দিয়েছে কোচ পিটার বাটলারের শিষ্যরা।

আম্মানের কিং আব্দুল্লাহ-২ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা। জর্ডানের গোল দুটি করেছেন মাইশা জেবারাহ ও বানা বিতার।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই লিড পায় জর্ডান। ৫ মিনিটে লাল-সবুজের জালে বল জড়ান অধিনায়ক মাইশা। ৪৩ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান শামসুন্নাহার। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফের লিড পায় জর্ডান। ৫৮ মিনিটে গোল করেন বানা বিতার। ৮২ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান শাহেদা। পরে ২-২ গোলে শেষ হয় লড়াই।

বিষয়:জাতীয় নারী ফুটবল দল পিটার বাফুফে বাংলাদেশ-জর্ডান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…