চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রুইফ কি অসুস্থ ?

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৯:৫৫ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৫
স্পোর্টস
A A

বাফুফে ভবনে প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সের শুরুতেই চমক। বাংলাদেশ দলের সবাই আছেন, নেই শুধু হেড কোচ লোডভিক ডি ক্রুইফ। অধিনায়ক মামুনুল ইসলামকে সঙ্গে নিয়ে সহকারি কোচ সাইফুল বারী টিটু নিজের বক্তব্য শুরু করার আগেই জানালেন, কিডনিতে পাথর ডাচ কোচের, আর সে কারণেই ব্যাথা অনুভব করছেন তিনি।

সংবাদ সম্মেলনে আসতে পারেন নি, পাঠিয়েছেন তাকে। টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবুও নিজের বক্তব্য শুরুর আগে দ্বিতীয়বার নিশ্চিত করলেন যে ম্যাচের আগের দিন বেশ অসুস্থ হয়ে পড়েছেন ক্রুইফ।

কিন্তু ধানমন্ডিতে গিয়ে দেখা গেলো অন্য দৃশ্য। টিম বাংলাদেশের অনুশীলন শুরুর আগে দলের সঙ্গে ঠিক আগের দিনের মতোই সিরিয়াস কোচ। কথা বলছেন সিনিয়র মামুনুল-এমিলিদের সঙ্গে।

Banglabid

তবে ম্যাচ প্রিভিউ কাভার করতে আসা কিছু টেলিভিশন ক্যামেরা দেখার পরই বদলে গেলো তার গতিবিধি। এক প্রকার বিরক্ত হয়ে উঠলেন ক্রুইফ। টিম ম্যানেজারকে ডেকে গণমাধ্যমকে জানিয়ে দিলেন ক্যামেরাগুলো না গেলে অনুশীলন শুরুই করবেন না তিনি।

বাধ্য হয়েই কোনো ক্যামেরা আর ঢুকতে পারলো না শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গেইটের ভেতরে। বাইরে থেকেই ফুটেজ নিলো উপস্থিত সবগুলো চ্যানেল।

বল নিতে কাছাকাছি আসলে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় ক্রুইফের। ব্যাথা কমেছে কি না জানতে চাইলে লোডভিক বলেছেন ‘হ্যাড এ সিভিয়ার পেইন ইন কিডনি স্টোন’। মানে ব্যাথা ছিলো।

Reneta

সিঙ্গাপুরের ম্যাচের আগে পুরোপুরি ফিট হওয়ার আশা করেন কি না জানতে চাইলে ডাচম্যান শুধু বলেছেন ‘লেটস সি’।

ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলা পছন্দ নয় হেডকোচের। এর আগেও এমন প্রমাণ রেখেছেন ডি ক্রুইফ।

তবে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ টাম সূত্র জানিয়েছে, ম্যানেজমেন্টের সঙ্গে ঠিক নিজের মতো কাজ করে সন্তুষ্ট নন এই ডাচম্যান। দু’দিন আগে ম্যানেজমেন্টের একাধিক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন দলের সিনিয়র দুএক জন খেলোয়াড়ও।

তবে টিম ম্যানেজমেন্ট তা অস্বীকার করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রুইফবাংলাদেশ কোচবাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
শেয়ারTweetPin

সর্বশেষ

র‍্যাবের ভেস্ট-আইডি ও পিস্তল নিয়ে সোয়া কোটি টাকা ডাকাতি

আগস্ট ১৫, ২০২৬

দুইশর বেশি লিডের পর অজিদের ৪ উইকেট তুলেছে বাংলাদেশ, ডারউইনে স্বপ্নের ফানুস উড়ছেই

আগস্ট ১৫, ২০২৬

৩১ দফা দিলে ৩২ দফা পর্যন্ত পূরণ করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামে লাইকের রেকর্ড

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT