ক্রিকেট

ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে চলে গেলেন ডিন জোন্স

ডিন জোন্সের ছবি, তিনি একটি কালো ও সাদা রঙের পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিন জোন্সের ছবি, তিনি একটি কালো ও সাদা রঙের পোশাক পরেছেন, ভাবছেন বা চিন্তিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি সাত তারকা হোটেলে মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স। মৃত্যুর আগ পর্যন্ত ২০২০ আইপিএলের ধারাভাষ্য প্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন ৫৯ বছর বয়সী অজি কিংবদন্তি।

আইপিএল ধারাভাষ্য কাজে যুক্ত থাকলেও মুম্বাইয়েই ছিলেন জোন্স। হোটেলে থেকেই যুক্ত ছিলেন ধারাভাষ্য প্যানেলের সঙ্গে।

অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্টে ১১ সেঞ্চুরিতে ৪৬.৫৫ গড়ে ৩,৬৩১ রান করেছেন জোন্স। ভারতের বিপক্ষে মাদ্রাজে ২১৬ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সর্বোচ্চ। ছিলেন কিংবদন্তি অধিনায়ক অ্যালান বোর্ডারের দলের গুরুত্বপূর্ণ সদস্য।

টেস্টের মতো ওয়ানডেতেও সমান উজ্জ্বল ছিলেন জোন্স। সাত সেঞ্চুরি ও ৪৬ ফিফটিতে করেছেন ৬,০৬৪ রান।

বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব হওয়ার পর জোন্সকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বমি করেন। শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই চালিয়ে গেলেও মৃত্যুর কাছে হার মেনে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ডিন জোন্সের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে আইপিএলের সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়া বলেছে, ‘গভীর দুঃখের সঙ্গে ডিন মারভিন জোন্সের মৃত্যুর খবরটি জানাতে হচ্ছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা শোকার্ত পরিবারের সঙ্গে আছি।’

বিষয়:অস্ট্রেলিয়া আইপিএল-২০২০ ডিন জোন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…