বিনোদন

‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে কোরিয়ান তারকা সিও-জুন

চ্যানেল আই অনলাইন এর ছবি, বাংলাদেশি ও আন্তর্জাতিক খবরের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ছবি, একটিতে একজন যুবক, অন্যটিতে একজন মহিলার ছবি, যা বাংলাদেশের ও আন্তর্জাতিক সংবাদে ব্যবহৃত হতে পারে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ক্যাপ্টেন মার্ভেল টু’-তে অভিনয় করবেন দক্ষিণ কোরিয়ান অভিনেতা পার্ক সিও-জুন। ছবির মূল চরিত্র ‘ক্যারল ড্যানভার্স’ হিসেবে এবারও থাকছেন ব্রি লারসন। পরিচালনা করছেন নিয়া ডিকস্তা।

২০১৯ সালের অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট’-এ অভিনয় করেছিলেন পার্ক সিও-জুন। এই প্রথম কোনো মার্ভেল ছবিতে অভিনয় করবেন তিনি। স্টারনিউজ কোরিয়ার সূত্রে জানা গেছে, ‘ক্যাপ্টেন মার্ভেল’ সিরিজের এই দ্বিতীয় কিস্তির নাম হতে পারে ‘দ্য মার্ভেলস।’

এবছরের মাঝামাঝি শুরু হতে পারে ছবির শুটিং। আমেরিকাতেই হবে শুটিং। ব্রি এবং অন্য তারকাদের সঙ্গে শুটিং-এ যোগ দেবেন পার্ক সিও-জুন।

‘ক্যাপ্টেন মার্ভেল’ মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের প্রথম নারী-সুপারহিরো ছবি। বক্স অফিসে ছবিটি দারুণ ব্যবসা করেছিল। ১.১৩ বিলিয়ন ডলার আয় করেছিল এই ছবি।

‘ক্যাপ্টেন মার্ভেল টু’ মুক্তি পাবে ২০২২ সালের ১১ নভেম্বর।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…