চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ মিস, বাজে ফিল্ডিং

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১২:১০ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ঘুরেফিরে সেই পুরনো রোগ। ফিল্ডারদের ‘ভুল’ হাত হায়দরাবাদেও ‘নির্ভুল’ হতে পারলো না। তিন ক্যাচ মিসের সঙ্গে যোগ হলো রান আউটের মোক্ষম সুযোগ হাতছাড়ার আফসোস। তাসকিনের শুরুর সাফল্য তাই লাঞ্চ বিরতি পর্যন্ত কিছুটা ম্লান।

এই প্রতিবেদন লেখার পর্যন্ত ২৭ ওভারে এক উইকেট হারিয়ে ৮৬ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা। উইকেটে আছেন বিজয় ৪৫ এবং পূজারা ৩৯ রানে।

ক্যাচ মিসের শুরুটা হয় দলের অন্যতম সেরা ফিল্ডার সাকিব আল হাসানকে দিয়ে। মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় ওভারে দুবার স্লিপে সুযোগ নষ্ট করেন তিনি। চেতেশ্বর পুজারার ক্যাচ একটু দূর দিয়ে গেলেও মুরালি বিজয়ের ক্যাচ হাতের কাছেই পেয়েছিলেন সাকিব। ডানদিকে বল কিছুটা নিচু হয়ে আসে। তৎপরতা দেখাতে পারলে ফায়দা লুটতে পারতো বাংলাদেশ। সেই ফায়দার দেয়াল ভেঙে বিজয় বরং চারটি রান পেয়ে যান।

Banglabid

পরের ঘটনাটি আরো দৃষ্টিকটু। এবারও ব্যাটসম্যান বিজয়। স্কয়ার লেগে পুশ করেন। ওখানে ছিলেন কামরুল ইসলাম রাব্বি। ডাইভ দিয়ে বলের দখল নেন। ননস্ট্রাইক থেকে রানের জন্য ছোটেন পূজারা। বিজয় তখনো ঠায় দাঁড়িয়ে। কামরুল ঠিকমতো মেহেদীকে ‘থ্রো’ করেন। বল হাতে নিতে ব্যর্থ হন তরুণ তারকা। হাফ ছেড়ে বেঁচে নিজের জায়গায় ফিরে আসেন পূজারা।

এর আগে ইনিংসের শুরুতেই উইকেট এনে দেন তাসকিন আহমেদ। প্রথম ওভারের চতুর্থ ডেলিভারিটি অফস্ট্যাম্পের অনেক বাইরে ছিল। ব্যাট ছোঁয়াতে যেয়ে কানায় লাগান লোকেশ রাহুল (২)। ব্যাটের ফেস অন সাইডে ছিল। বল কানা ছুঁয়ে পায়ে লেগে স্ট্যাম্পে চলে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুকে পরিচয়, তারপর ভেঙ্গে তছনছ সংসার

পরবর্তী

খাওয়ার পর ছুড়ে ফেলা সিগারেটেও অনেক ক্ষতি

পরবর্তী

খাওয়ার পর ছুড়ে ফেলা সিগারেটেও অনেক ক্ষতি

জঙ্গিবাদ বিরোধী প্রচার চালাতে ইমামদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT