চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ দলের যে পরিবর্তন চান মাঞ্জেকার

সিরিজের দ্বিতীয় টেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চেন্নাই টেস্টে ভারতের সঙ্গে শুরুটা ভালো করলেও শেষপর্যন্ত ২৮০ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। বোলিংয়ে কিছুটা মিললেও ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ভারতের মতো দলের সঙ্গে সমানে সমান লড়াই চালিয়ে যেতে টাইগার ক্রিকেটারদের সামর্থ্য থাকলেও মানসিক শক্তিতে পিছিয়ে লিটন-শান্তরা, বলছেন ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার।

এক ভিডিও আলোচনায় চেন্নাই টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মাঞ্জেকার বলেছেন, ‘কেবল ইতিবাচক দিকেই নজর দিতে চাই। ওপেনাররা ভালো অ্যাপ্রোচ, স্কিল দেখাতে পেরেছে। তবে যখনই তারা ৩০ রান করল, মনে হয়েছে যেন তাদের মানসিক শক্তি, জ্বালানি শেষ হয়ে গেছে। সেসব ৩০ রানকে সেঞ্চুরিতে পরিণত করতে হবে। যদি ভারতের মতো দলকে চ্যালেঞ্জ জানাতে হয়।’

কানপুর টেস্টে বাংলাদেশের একাদশেও দেখতে চান পরিবর্তন, মাঞ্জেকার ব্যাখ্যা করে বলেছেন, ‘টার্নিং পিচে তাইজুল আসলে ভারতকে তারা বিপদে ফেলে দিতে পারে। ভারতে খেললে আসলে চাইবেন না তিন পেসার খেলাতে। গ্রিন টপে খেললেও ৩য় বা ৪র্থ দিনে গিয়ে পিচ টার্ন করবে। দুজন পেসারই যথেষ্ট। তাইজুলের ফেরা উচিত।’

২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। খেলা শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানপুর টেস্টচেন্নাই টেস্টতাইজুল ইসলামবাংলাদেশ-ভারত টেস্টমাঞ্জরেকারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬

দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT