ক্রিকেট

মুমিনুল-শান্ত জুটিতে লড়ছে বাংলাদেশ

বাংলাদেশ-ভারত টেস্টের জন্য ক্রিকেট খেলোয়াড়রা প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত কানপুর টেস্টের সময় ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং প্রস্তুত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২৯ রানে ২ উইকেট হারানো বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। প্রথম সেশনের বিরতির আগে পঞ্চাশের কাছে রয়েছে তৃতীয় উইকেট জুটি। 

ভারতের বিপক্ষে কানপুর টেস্টের প্রথম দিনের লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে বাংলাদেশ তুলেছে ২ উইকেট হারিয়ে ৭৪ রান। খেলা হয়েছে ২৬ ওভার। বিরতির পর কানপুরে শুরু হয়েছে বৃষ্টি। ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে মধ্য মাঠ।

৪৮ বলে ২৮ রানে অপরাজিত আছেন অধিনায়ক শান্ত। সমান বল খেলে মুমিনুল অপরাজিত ১৭ রানে।

৪০ মিনিট ক্রিজে কাটিয়েও রানের দেখা পাননি জাকির হাসান। ভারত সফরে টেস্ট সিরিজে ব্যর্থতার বৃত্তেই বন্দি থাকলেন বাঁহাতি ওপেনার।

আরেক প্রান্তে সাদমান ইসলাম দারুণভাবে লড়ে গেলেও জাকির রানের জন্য সংগ্রাম করছিলেন।

মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে কিছুটা দেরি হয়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টস জিতে বোলিং বেছে নেন।

১৯৬৪ সালের পর এই প্রথম কানপুরে কোনো দল টস জিতে ফিল্ডিং নিল। ভারত এই মাঠে ২৩ টেস্ট খেলে সাতটি জিতেছে হেরেছে ৩টি, আর ড্র করেছে ১৩ ম্যাচ।
বিষয়:কানপুর জুটি বাংলাদেশ-ভারত টেস্ট শান্ত-মুমিনুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…