বিনোদন

কোয়ারেন্টাইন সেন্টার গড়তে হোটেল খুলে দিলেন আয়েশা

প্রাকৃতিক আলোতে সুন্দর নারী মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক আলোতে একটি সুন্দর নারীর মুখের ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনায় বিধ্বস্ত সারা বিশ্ব। ভারতেও দিনকে দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের এই দুঃসময়ে এবার কোয়ারেন্টাইন সেন্টারের জন্য মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেল খুলে দিলেন ‘ওয়ান্টেড’ খ্যাত অভিনেত্রী আয়েশা টাকিয়া।

শাহরুখ খান ও অভিনেতা সনু সোদের পর কোয়ারেন্টাইন সেন্টার গড়তে বিএমসি ও মুম্বাই পুলিশের হাতে দক্ষিণ মুম্বাইয়ের নিজেদের হোটেল ছেড়ে দিলেন অভিনেত্রী আয়েশা টাকিয়া।

আয়েশার এমন মানবিক উদ্যোগের কারণে সবার কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি।

স্পটবয়ই-কে দেয়া এক সাক্ষাৎকারে আয়েশার স্বামী ফারহান জানিয়েছেন, হ্যাঁ আমরা আমাদের গালফ হোটেলটি বিএমসিকে দিয়েছি কোয়ারেন্টাই সেন্টার তৈরির জন্য। এই সংকট মুহূর্তে সবাইকে একজোট হয়ে লড়তে হবে। এই হোটেলের দরজা আমরা বিএমসি এবং মুম্বাই পুলিশের জন্য খুলে দিয়েছি।

বিষয়:ওয়ান্টেড করোনা বলিউড শাহরুখ সনু সোদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…