চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের বিদায় করে ফাইনালের পথ খোলা রাখল সাকিবরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা ম্যাচ শেষে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এলিমিনেটরের বাজি জিতেছে সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে কেকেআর। এখন তাদের পরীক্ষা দ্বিতীয় কোয়ালিফায়ারে, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।

প্রথম কোয়ালিফায়ারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে দিল্লি। চেন্নাই সবার আগে ফাইনালের টিকেট কেটেছে। দিল্লি আরেকটা সুযোগ পাচ্ছে, আরেকটা সুযোগ কলকাতারও। দুদলের দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলটি খেলবে আসরের ফাইনালে, প্রতিপক্ষ হবে চেন্নাইয়ের।

এলিমিনেটর ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে কেবল ১৩৮ পর্যন্তই যেতে পারে বেঙ্গালুরু। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ২ বল আগে লক্ষ্য ছুঁয়ে ফেলে কলকাতা।

কেকেআর যখন জয়ে নোঙর ফলে তখন উইকেটে ছিলেন সাকিব। এদিন এক চারে ৬ বলে অপরাজিত ৯ রানের অবদান তার। অধিনায়ক মরগান অপরাজিত থাকেন ৫ রানে। সাকিব বল হাতেও আলো ছড়িয়েছেন। উইকেটের দেখা পাননি, তবে কোহলিদের ঝড়ও তুলতে দেননি শুরুতে, ৪ ওভারে কেবল ২৪ রান দিয়েছেন।

ম্যাচসেরা সুনীল নারিন ছিলেন ব্যাটে বলে সমান উজ্জ্বল। বলে ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়েছেন। ব্যাটে ৩ ছয়ে ১৫ বলে ২৬ অবদান।

আর বেঙ্গালুরুর ইনিংসে সর্বোচ্চ অবদান কোহলির। অধিনায়ক ৩৩ বলে ৩৯ রান করেছেন।

ট্যাগ: আইপিএল ২০২১কলকাতাকোহলিবেঙ্গালুরুলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী ২১১

পরবর্তী

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু কিছুটা কমেছে

পরবর্তী
অ্যাম্বুলেন্সে রোগীকে হাসপাতালে নেওয়া হচ্ছে, জরুরি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু কিছুটা কমেছে

জার্মানি ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের টিকেট কেটে ফেলল জার্মানি

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT