চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কখন নেয়া প্রয়োজন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২১
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ যারা নিয়েছেন, তাদের সিংহভাগই দ্বিতীয় ডোজ নিতে আসছেন না, এ নিয়ে তৈরি হয়েছে বেশ বিতর্ক। তবে অ্যাস্ট্রাজেনেকার এক গবেষণায় প্রমাণিত যে, প্রথম ভ্যাকসিন নেওয়ার ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেয়া উচিত।

এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গবেষণায় ভ্যাকসিন গ্রহণে দুই ধরনের রোগীর কথা বলা বিবেচনায় রাখা হয়েছে। তা হলো-

টাইপ ১: হালকা এবং মাঝারি কোভিডের ভাইরাস আক্রমণের বিরুদ্ধে ভ্যাকসিন কিভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে।

টাইপ ২: হাসপাতালে ভর্তি গুরুতর কোভিড রোগী ভাইরাসের আক্রমণের বিরুদ্ধে ভ্যাকসিন কী করতে পারে?

এর মধ্যে বেশিরভাগ টাইপ ২ অর্থাৎ হাসপাতালে ভর্তি বা মৃত্যু নিয়ে বেশি চিন্তিত। এবং টাইপ ১ ধরনের রোগী নিয়ে চিন্তিত নয়।

Reneta

গবেষণায় দেখা যায়, প্রথম ভ্যাকসিন ডোজ দেওয়ার ২১ দিনের পরে টাইপ ২ এর বিরুদ্ধে কার্যকারিতা সম্পূর্ণ ১০০ শতাংশ। অর্থাৎ আপনি গুরুতর কোভিডের বিরুদ্ধে ১০০ শতাংশ সুরক্ষিত।

তবে টাইপ ১ এ ক্ষেত্রে ভ্যাকসিন ৬৫ শতাংশ সুরক্ষা দিতে পারে কোভিডের আক্রমণের বিরুদ্ধে।ভ্যাকসিন দেওয়ার পরও অনেক সময় হালকা, মাঝারি কোভিড সংক্রমণ রোগীর ৩৫ শতাংশ আশঙ্কা থাকে কোভিডে আক্রান্ত হওয়ার।

আরও বলা হয়েছে, প্রথম ভ্যাকসিনের পরে টাইপ ২ গুরুতর আক্রমণের বিরুদ্ধে ১০০  শতাংশের কার্যকারিতা কমপক্ষে ১২ সপ্তাহ স্থায়ী হয়।

প্রথম ভ্যাকসিনের পরে, আপনি যেভাবেই কোভিডের মারাত্মক আক্রমণ থেকে ১০০ শতাংশ সুরক্ষিত, দ্বিতীয় ভ্যাকসিন কেবল টাইপ ১ এর বিরুদ্ধে কার্যকারিতা কিছুটা বাড়িয়ে তোলে।

এমনকি কারও যদি টাইপ ২ হালকা সংক্রমণ হয় তার বিরুদ্ধেও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আরও সুস্থ করে তুলতে পারে।

তবে দ্বিতীয় ভ্যাকসিনটি ১ম ভ্যাকসিনের ৪ সপ্তাহ পরে নেওয়া হয়, তবে হালকা কোভিডের বিরুদ্ধে কার্যকর করবে ৬৫ শতাংশ থেকে ৭০ শতাংশ। এ ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভবনা ৩০ শতাংশ। যদি দ্বিতীয় ডোজ ১ ভ্যাকসিনের গ্রহণের ৮ সপ্তাহ পর নেওয়া হয় তাহলে কোভিড থেকে সুরক্ষার হার ৭৫ শতাংশ বেড়ে যায়, আক্রান্তের সম্ভবনা তখন ২৫ শতাংশ।

১২ সপ্তাহ পর কেউ যদি দ্বিতীয় ডোজ গ্রহণ করেন তখন সুরক্ষার হার ৮০ শতাংশে পৌঁছে। এ সময় করোনা আক্রান্তের হার ২০ শতাংশ থাকতে পারে।

করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর সাধারণত অ্যান্টিবডি তৈরি হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড ভ্যাকসিনদ্বিতীয় ডোজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ফিলিং স্টেশনে ইউএনও’র ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT