চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে ভূতের ভয়!

সারারা মুশাররাত তূর্ণাসারারা মুশাররাত তূর্ণা
১:৩৬ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
হ্যালোইনে কোন চলচ্চিত্রে দেখবেন

হ্যালোইনে কোন চলচ্চিত্রে দেখবেন

হ্যালোইন শব্দটি এসেছে ‘অল হ্যালোজ ইভ’ থেকে। প্রতি বছর ৩১ অক্টোবর এই দিনটি নিবেদন করা হয় মৃত আত্মা, শহীদ, সাধু এবং সমস্ত বিশ্বস্ত বিদেহী বিশ্বাসীদের স্মরণে। পাশ্চাত্যে এই উৎসব পালন করা হয় বহু বছর ধরে। পাশ্চাত্য পেরিয়ে প্রাচ্যেও লেগেছে হ্যালোইন এর ছোঁয়া। আমাদের বাংলাদেশেও এখন পালিত হয় ‘হ্যালোইন ডে’।

হ্যালোইনকে মাথায় রেখে পশ্চিমা পরিচালকরা তৈরি করেছেন বহু চলচ্চিত্র। আজ হ্যালোইন দিবসে চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য তাই থাকছে হ্যালোইন এর বিখ্যাত কিছু চলচ্চিত্রের কথা-

হাউস অব থাউজেন্ড কর্পসেস

রব জোম্বি পরিচালিত এই চলচ্চিত্র মুক্তি পায় ২০০৩ সালে। চলচ্চিত্র সমালোচকদের মতে এই চলচ্চিত্র দেখে যেকোনো পূর্ণ বয়স্ক মানুষও ভয় পেতে বাধ্য। হ্যালোইন এর সময়ের জন্য একদম উপযুক্ত চলচ্চিত্র এটি। কম বাজেটের চলচ্চিত্রকে জীবন্ত করেছেন পরিচালক রব। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন শেরি মুন, সিড হেইজ, বিল মোসেলে, ক্যারেন ব্ল্যাক প্রমুখ। ১৯৭০ সালের একটি গল্প নিয়ে তৈরি এই চলচ্চিত্র হ্যালোইনে দেখার জন্য অনেকেরই পছন্দের শীর্ষে।

স্লিপি হলো

রাতের বেলা ভয় পাওয়ানোর জন্য সর্বোত্তম পন্থাগুলো বের করেন পরিচালক টিম বার্টন। ওয়াশিংটনের গল্প নিয়ে তৈরি এই চলচ্চিত্র একই সাথে পৈশাচিক আবার কিছু মজার দৃশ্যও বিদ্যমান এতে, আবার আছে রোমান্সেরও উপস্থিতি। মুণ্ডু ঘুরে যাওয়া, শরীর বেঁকিয়ে যাওয়ার মতো দৃশ্যের সাথে আছে মৃতদের উঠে আসার ঘটনা। শিশুদের নিয়ে বসে দেখার মতো চলচ্চিত্র এটি নয়। চলচ্চিত্রটিতে অভিনয় করছেন জনি ডেপ, ক্রিস্টিনা রিক্কি, ক্রিস্টোফার উলকেন প্রমুখ।

Reneta

প্যারানরমাল অ্যাকটিভিটি

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের পরিচালক ওরেন পেলি। ক্যামেরায় ধরা পড়া রাতে ঘুমের মধ্যে আপনার চারপাশে কী কী ঘটে সেই গল্প নিয়ে এই চলচ্চিত্র। বিশ্লেষকদের মতে, এই চলচ্চিত্র দেখলে মনের অজান্তেই আপনি কখন চিৎকার করে উঠবেন সেই খেয়াল থাকবে না। ‘প্যারানরমাল অ্যাকটিভিটি’তে অভিনয় করেছেন কাটি ফেথার্স্টন, মিকাহ স্লেটি প্রমুখ।

প্যানিক রুম

ভয় পেতে চাইলে দেখতে পারেন ডেভিড ফিঞ্চারের এই চলচ্চিত্র। ‘প্যানিক রুম’ মুক্তি পায় ২০০২ সালে। এই চলচ্চিত্র দেখতে গেলে অন্তত তিনবার নিজের ঘরের দরজা বন্ধ কি না তা নিশ্চিত করতে উঠবেন আপনি। ফিঞ্চারের অসাধারণ নির্মাণ দর্শকদের ভয়ের মাত্রাকে যেন আরও বাড়িয়ে দেয়। এতে অভিনয় করেছেন জোডি ফস্টার, ফরেস্ট হুইটেকার, ক্রিস্টেন স্টুয়ার্ট প্রমুখ।

হ্যালোইন

১৯৭৮ সালে মুক্তি প্রাপ্ত ‘হ্যালোইন’ এর পরিচালক জন কার্পেন্টার। ৭০ এর দশকে ‘হ্যালোইন’ এর মতো আর কোন ভয় পাওয়ানো চলচ্চিত্র আসে নি বলে অভিমত অনেক চলচ্চিত্র সমালোচকের। ১৯৬৩ সালের হ্যালোইন রাতের ঘটনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্র দেখার মাঝে ভয় পেয়ে পালিয়েও যেতে পারেন আপনি। এতে অভিনয় করেছেন ডোনাল্ড প্লেজেন্স, জেমি লি কার্টিস, পি জে সোলস প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জনি ডেপডেভিড ফিঞ্চারহ্যালোইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT