সর্বশেষ তিন ম্যাচে জয়শূন্য থাকার পর কোণঠাসা হয়ে পড়া বার্সেলোনা ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া মনচেনগ্লাডবাখের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে শুরুতে মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন অ্যান্ড্রে তুরান। প্রথম পর্বে জার্মান ক্লাবটির মাঠে ২-১ গোলে জিতেছিল বার্সেলোনা।
চোট পেয়ে মাঠের বাইরে নেইমার। লুইস সুয়ারেস, গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগান, ডিফেন্ডার জেরার্ড পিকেসহ নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রাম দেন কোচ।
তাদের ছাড়াই খেলতে নামা বার্সেলোনা ম্যাচের শুরুতেই জ্বলে উঠে। ১৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫০, ৫৩ ও ৬৭ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন অ্যান্ড্রে তুরান।
এই জয়ের পর ছয় ম্যাচের পাঁচটিতে জেতা বার্সেলোনার পয়েন্ট হয়েছে ১৫।








