চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটির ঘরে এবার কনা

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১০:১৯ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৭
বিনোদন
A A
কনা

কনা

ইমরান আর মিনার রহমানের পর এবার কোটির ঘরে পা রাখলেন কণ্ঠশিল্পী কনা। তার কণ্ঠে গাওয়া ‘দিল দিল দিল’ শিরোনামের গানটি ইউটিউবে ১ কোটিবারেরও বেশি দেখেছে দর্শক। এর মধ্য দিয়ে বাংলা ছবির প্রথম কোনো গান কোটি দর্শক দেখেছেন। গানটিতে কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানের স্থায়ী অংশটুকুর কথা হলো— ‘আমি তো হয়েছি সারা/ ভালোবাসায় দিশহারা/ বুঝি না তুই কিছু ছাড়া/ দিয়েছি তোকে দিল দিল দিল/ তোকে ছাড়া বাঁচা মুশকিল’। গানটি তৈরি করা হয় শামীম আহমেদ রনির ‘বসগিরি’ ছবির জন্য। এটি ইউটিউবে অবমুক্ত করা হয় গত বছর ৪ সেপ্টেম্বর।

কোটির ঘরে গান পৌছায় রীতিমত উচ্ছ্বসিত কনা। তিনি বলেন, ‘আমি অভিভূত, আমার একটি গান এক কোটিবারের বেশি দেখেছেন দর্শক। এটা আমার জন্য যেমন আনন্দের, তেমনি বাংলা ছবির জন্যও খুশীর সংবাদ। বাংলা ছবির গানের দর্শক বাড়লে সংশ্লিষ্ট সবারই লাভ। সেদিক দিয়ে গানটি আমাদের জন্য আশীর্বাদ।’

‘দিল দিল দিল’ গানটি রেকর্ডিংয়ের সময় কবির বকুল, শওকত আলী ইমন, কনা ও ইমরান

তিনি আরও বলেন, ‘সব শিল্পী চান বাংলা ছবির গান করতে। আর সেই গানের জন্য যদি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যায়, তবে এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! আমি এ গানে আমার সহশিল্পী ইমরানকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শওকত আলী ইমনকে, যিনি গানটির মিউজিক কম্পোজ করেছেন। অবশ্যই ধন্যবাদ দিতে চাই পরিচালক শামীম আহমেদ রনিকে, যার ছবিতে আমি গানটি গেয়েছি।’

ফেসবুকে এক পোস্টে  শওকত আলী ইমন বলেন, ‘গান যেমনই হোক না কেন, বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে আমার এই গানই প্রথম এক কোটি ভিউয়ারসের ঘরে পা রেখেছে। আমি কৃতজ্ঞ সবার কাছে।’

‘বসগিরি’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি।

‘দিল দিল দিল’ গানের লিংক :

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরানকনাকবির বকুলশওকত আলী ইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT