সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদানকারীদের শাস্তির দাবিতে সমাবেশ করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি।
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশে কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
তারা বলেন, কোটা পদ্ধতি বাতিল করা হলে আন্দোলন করবে সারাদেশের মুক্তিযোদ্ধারা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।







