চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চকরিয়া থানায় মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত আসন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:২৭ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ স্লোগানকে ধারণ করে মুজিব বর্ষে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে কক্সবাজারের চকরিয়া থানায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য নিজের কক্ষে সংরক্ষিত আসন স্থাপন করেছেন মুক্তিযোদ্ধার সন্তান ওসি হাবিবুর রহমান।

কক্সবাজার জেলার মধ্যে সবচেয়ে বড় থানা চকরিয়া। প্রতিদিন থানায় নানা কাজে আসেন সাধারণ মানুষের পাশাপাশি মুক্তিযোদ্ধারাও। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তিযোদ্ধার সন্তান মো. হাবিবুর রহমান বলেন: আমি এখানে যোগ দেয়ার পর দেখেছি প্রতিদিন থানায় নানা কাজে অনেক মানুষ আসেন, তারমধ্যে মুক্তিযোদ্ধারাও আসেন। সাধারণ মানুষের ভিড়ে অনেক সময় এই মুক্তিযোদ্ধাদের সমস্যা হয়।

বিষয়টি দেখার পর একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুজিব বর্ষের শুরুতেই আমার কক্ষে কাঠের তৈরি সুন্দর একটি চেয়ার দিয়ে থানায় আগত মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন করেছি। আমি এখানে যোগদানের পর থানার সকল কর্মকর্তা থেকে শুরু করে সব ফোর্স দেশ নির্দেশ দিয়েছি, যেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেয়া হয়। থানায় তার একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১ জানুয়ারি থেকে আমার কক্ষে তাদের জন্য একটি নির্ধারিত সংরক্ষিত আসন স্থাপন করি। যে চেয়ারটিতে শুধুমাত্র সম্মানিত মুক্তিযোদ্ধারাই বসবেন।

এই মুক্তিযোদ্ধার সন্তান আরো বলেন: ডিউটি অফিসারকে নির্দেশ দেওয়া আছে, কোনো মুক্তিযুদ্ধা আসলে যেন সরাসরি আমার কক্ষে নিয়ে আসেন। কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করেছি।

চকরিয়া থানায় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন স্থাপন করার বিষয়টি সর্বমহলে প্রশংসিত হয়েছে। এ নিয়ে মুক্তিযোদ্ধারাও খুব খুশি।

কক্সবাজার জেলা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান বলেন: চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সম্মান দেওয়ার জন্য সংরক্ষিত আসন স্থাপন করার বিষয়টি জেনে আমি ও আমার সহযোদ্ধারা খুব খুশি হয়েছি।

Reneta

মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন: দেশের জন্য জান বাজি রেখে যুদ্ধ করেছি। এখন দেশের কাছ থেকে আমরা তেমন কিছু চাই না। যদি একটা সম্মান পাই তাহলে খুব ভালো লাগে। চকরিয়া থানার বিষয়টি জানার পরে অনেক ভালো লেগেছে।

বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টারের সন্তান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন: একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নয় এদেশের নাগরিক হিসেবে সবসময়ই মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেছি। চকরিয়া থানায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য সংরক্ষিত আসন করার মধ্য দিয়ে আমরা পুরো জেলা পুলিশ সম্মানিত হয়েছি।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ জেলা পুলিশে অনেক মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন। চকরিয়া থানার এই উদ্যোগ তাদের সবার জন্য বিরল সম্মান বয়ে এনেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতির শ্রেষ্ঠ সন্তানমুক্তিযোদ্ধামুক্তিযোদ্ধার সন্তানমুজিববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT