চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবাদ প্রকাশের নামে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৩
বাংলাদেশ
A A

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক প্রথম আলো প্রকাশিত শিশুর নামে স্বাধীনতাকে কটাক্ষ করে অসত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপতৎপরতার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা। তাদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।

শনিবার (১ এপ্রিল) সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন সাক্ষরিত এক বিবৃতি প্রকাশ করেন। যেখানে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, ‘একটি জাতীয় দৈনিক পত্রিকায় মহান স্বাধীনতা দিবসে সংবাদ প্রকাশের নামে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তৎপরতা পরিচালিত হয়েছে। আমরা এহেন অপতৎপরতার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’

বিবৃতিতে তারা বলেন, স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার শামিল। এটি সাংবাদিকতার নামে এজেন্ডা বাস্তবায়নের ধারাবাহিক চেষ্টার অংশ। বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতা। মুক্তিযোদ্ধার সন্তানরা এর তীব্র নিন্দা জানাচ্ছে। করোনা এবং ইউক্রেন যুদ্ধের সংকট মোকাবেলা করে যে মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, সেই মুহূর্তে দেশের একটি জাতীয় দৈনিকে সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধার সন্তানরা সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের বিচার দাবি করেন। তারা বলেন, লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কখনো ব্যর্থ হবে না, ব্যর্থ হবে স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র আর অপতৎপরতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমরা মুক্তিযোদ্ধার সন্তানমুক্তিযোদ্ধার সন্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সেই মতিউর রহমানের বিচার বিষয়ে যা জানা গেল

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিরোধীদল হুমকি-ধামকি দিয়ে স্বৈরাচারের ভাষায় কথা বলছে’

আগস্ট ৩, ২০২৬

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT