ফুটবল

কৈশোরে খেলা ক্লাব কিনলেন রোনাল্ডো

রোনাল্ডো নতুন ক্লাবের জার্সি হাতে, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনাল্ডো তার নতুন ক্লাবের জার্সি হাতে, অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্পেনের ক্লাব রিয়াল ভায়াদোলিদের পর ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিকানা কিনে নিলেন রোনাল্ডো নাজারিও। দ্য ফেনোমেনন হয়ে ওঠা ক্যারিয়ারের সূচনালগ্নে এই ক্লাবেই খেলেছেন সেলেসাও মহাতারকা।

সাও পাওলোতে শনিবার সাবেক মালিকের সঙ্গে ক্লাব ক্রয়ের চুক্তিতে স্বাক্ষর করেন রোনাল্ডো। পরে ভিডিও বার্তায় রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেছেন খুশির খবর। ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট সার্জিও সান্তোস রদ্রিগেজ।

ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে ওঠার আগে ক্রুজেইরোর হয়ে খেলেছেন রোনাল্ডো। নব্বই দশকের গোরার দিকে কিশোর বয়সে ক্লাবটির জার্সিতে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন।

একসময় ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব ছিল ক্রুজেইরো। ২০১৯ সালে তারা দ্বিতীয় বিভাগে নেমে যায়। চলতি মৌসুমে ব্রাজিলিয়ান লা লিগার স্যান্তান্ডার থেকে অবনমন হয়ে স্মার্টব্যাংকে খেলছে বেলো হরিজন্তের ক্লাবটি।

ক্রুজেইরোকে আবারও ব্রাজিলের সেরা হওয়ার দৌড়ে ফেরাতে চান রোনাল্ডো, ‘চুক্তিটি সম্পন্ন করতে পেরে খুশি। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। উদযাপন করার মতো এখনও কিছুই হয়নি, তবে অনেক পরিশ্রম থাকছে। আমাদের লক্ষ্য ক্রুজেইরোকে আবারও সেরা করা।’

‘ক্লাবটিকে অনেককিছু দেয়ার আছে। আমরা সামনে অনেক কাজ করব এবং লক্ষ্য থাকবে ক্রুজেইরোকে বড় কিছুতে ফিরিয়ে আনা।’

বিষয়:ক্রুজেইরো দ্য ফেনোমেনন ব্রাজিল রোনাল্ডো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…