চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন আত্মহত্যার পথ বেছে নিলেন আসিফ বসরা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২০
বিনোদন
A A

হিমাচল প্রদেশের একটি ব্যক্তিমালিকানাধীন অবকাশযাপন কেন্দ্রে ১২ নভেম্বর পাওয়া গেছে বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু কেন আত্মহত্যার পথ বেছে নিলেন আসিফ বসরা?

জানা গেছে বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন এই অভিনেতা। যেদিন ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া গেছে, সেদিন সকালেও পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন আসিফ। ধারণা করা হচ্ছে ফিরে এসে পোষা কুকুরের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

কাজের সূত্রে আসিফ থাকতেন মুম্বাইতে। কিন্তু পাহাড় উনি খুব ভালোবাসতেন। তাই হিমাচল প্রদেশের ধরমশালার কাছে কাংড়া জেলায় একটি অবকাশযাপন কেন্দ্র তৈরি করেছিলেন। লকডাউনে বলিউডের কাজকর্ম বন্ধ থাকায় তিনি চলে গিয়েছিলেন তার পছন্দের জায়গা ধর্মশালায়। তার সঙ্গে থাকতেন এক ব্রিটিশ নারী।

Banglabid

প্রতিবেশী বন্ধু-বান্ধবদের সঙ্গে মেলামেশা করতেন আসিফ। কিন্তু কেউ বুঝতে পারেননি যে আসিফ এমন কোনো সংকটে আছেন যা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে।

আসিফের দেহ উদ্ধারের পর পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টে সন্দেহজনক কিছু মেলেনি। পুরো বাড়ি তল্লাশি করেও পুলিশ সন্দেহজনক কিছু পায়নি। তাই পুলিশ এই ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে।

প্রশ্ন উঠেছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো ক্যারিয়ার থাকা সত্ত্বেও কেন আসিফ আত্মহত্যা করলেন। এমন নয় যে তার হাতে কাজ ছিল না কিংবা তিনি সচ্ছল ছিলেন না। তার পরেও আত্মহত্যা কেন করলেন, এই বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে। এই ঘটনার সঙ্গে মাদকের কোনো সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Reneta

আসিফ বসরা ‘যব উই মেট’, ‘ওয়ান্স আপোন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘এক ভিলেন’, ‘কৃশ ৩’, ‘কাই পো ছে’র মতো ছবিতে অভিনয় করেছেন। আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ এবং ডিজনি প্লাস হটস্টারের ‘হস্টেজ’র দু নম্বর সিজনে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আসিফ। শুধু ভারতীয় ছবিই নয়, ‘ওয়ান নাইট উইথ দ্য কিং’, ‘কুইকস্যান্ড অ্যান্ড আউট সোর্সড’-এর মতো বেশ কিছু বিদেশি প্রজেক্টেও অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাআসিফ বসরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT