চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল জব্বারকে গার্ড অব অনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৭
বিনোদন
A A
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়া আব্দুল জব্বারকে গার্ড অব অনার দেওয়া হয়

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়া আব্দুল জব্বারকে গার্ড অব অনার দেওয়া হয়

কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, গত শতকের ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সংগীতশিল্পী প্রয়াত আব্দুল জব্বারকে গার্ড অব অনার দেওয়া হলো। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুয়া আকরাম ইবনে সাজ্জাদের নেতৃত্বে পুলিশের সদস্যরা এই গার্ড অব অনার দেন। আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সর্ব সাধারণের শ্রদ্ধা নিবে​দনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।

আব্দুল জব্বারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সচিব আবু নাসের চৌধুরীসহ মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন আর আব্দুল জব্বারের ভক্তরা। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সবাই এসেছেন এখানে।

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে আব্দুল জব্বারের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আমাদের সংগীতের হেমন্ত মুখার্জিকে হারিয়েছি।’

কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল জব্বারকে গার্ড অব অনার দেওয়া হলো

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আজকের প্রজন্ম আব্দুল জব্বারের অবদানের অনেক কিছুই জানতে পারেনি। ১৯৬৯ আর ১৯৭০ সালে কণ্ঠে গান নিয়ে আব্দুল জব্বার ছুটে বেড়িয়েছেন দেশের নানা প্রান্তে। গান নিয়ে অংশ নিয়েছেন আওয়ামী লীগ আর ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা পৌঁছে দিয়েছেন সবার কাছে। যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করেছেন জাতিকে।’

কেন্দ্রীয় শহীদ মিনারে আব্দুল জব্বারের মরদেহ আনার পর সবাই শ্রদ্ধা নিবেদন করছেন।

Reneta

গতকাল ৩০ আগস্ট বুধবার সকাল ৯টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আব্দুল জব্বারকে ১৯৮০ সালে একুশে পদক ও ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করে বাংলাদেশ সরকার।

লেখা ও ছবি: আসিফ রহমান খান

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT