ক্রিকেট

কেকেআরের কারণে ক্ষমা চাইলেন শাহরুখ

কেকেআরের কারণে ক্ষমা চাইলেন শাহরুখ

পথ হারানো কলকাতা নাইট রাইডার্সকে কিছুতেই জয়ে ফেরানো যাচ্ছে না। এবারের আইপিএলে দারুণ শুরুর পর ছন্দপতনে কেকেআর। দলের মনোবল বাড়াতে গ্যালারি থেকে শাহরুখ খানের উৎসাহ-চিৎকার খেলোয়াড়দের কানে পৌঁছানোর আগেই যেন মিইয়ে যাচ্ছে বাতাসে। কলকাতার ভক্ত-সমর্থকরাও ভীষণ হতাশ দলের এমন পারফরম্যান্সে।

বুধবার নিজেদের মাঠ ইডেন গার্ডেনসে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫ রানে হেরে গেছে কলকাতা। একপর্যায়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি তিনদিনের মধ্যে দুবার হেরেছে মুম্বাইয়ের কাছে। এই হারে শাহরুখ খানের দল নেমে গেছে টেবিলের পাঁচে। শেষ ১৮ দেখায় রোহিত শর্মার দলের কাছে একবারও জয় দেখেনি কেকেআর।

পর্যাপ্ত উদ্দীপনার অভাবে দল এভাবে পথ হারিয়েছে বলে মত কেকেআরের মালিক শাহরুখের। দিনেশ কার্তিকের দলের জন্য তাই কলকাতার ভক্তদের কাছে টুইটারে ক্ষমা চেয়েছেন বলিউড বাদশা।

‘খেলাধুলা হল মনের শান্তির জন্য। জয়-পরাজয় এখানে প্রভাব ফেলে না। কিন্তু আজ রাতে(বুধবার) একজন কর্তা হয়ে দলের উদ্দীপনা অভাবের জন্য আমি ভক্তদের কাছে ক্ষমা চাইছি।’

বিষয়:আইপিএল ২০১৮ কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…