চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষ ৪’ নিয়ে পরিচালকের নতুন ঘোষণা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২১
বিনোদন
A A

চলতি বছর ‘কৃষ’ মুক্তির ১৫ বছর পূর্তি উপলক্ষে এই সুপারহিরোর ফ্র্যাঞ্চাইজির চার নম্বর ছবি অর্থাৎ ‘কৃষ ৪’ এর ঘোষণা দিয়েছিলেন বলিউড তারকা হৃত্বিক রোশান। সেসময় ছবির পরিচালক রাকেশ রোশান জানিয়েছিলেন, আসন্ন ‘কৃষ ৪’ এর চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। আর এবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন চমকপ্রদ আরেকটি খবর।

সম্প্রতি একটি ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ রোশান বলেছেন, আসন্ন এই ছবিটিতে সংগীত একটি বড় ভূমিকা পালন করবে। যদিও ছবির স্ক্রিপ্ট নিয়ে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। তবে সেটি শেষ হওয়া মাত্রই ছবিটির গানের কাজে হাত দিবেন পরিচালক।

ছবিটির মিউজিক ও সাউন্ড নিয়ে কথা বলতে গিয়ে রাকেশ রোশান আরও জানান, তিনি ‘কৃষ ৪’ এর মিউজিক কম্পোজিশনে কাজ করতে চান।

এছাড়াও তিনি প্রকাশ করেছেন যে, তার ছেলে এবং ছবির প্রধান অভিনেতা হৃতিক রোশানই ছবিটির বেশিরভাগ গান করবেন। পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন তার গাওয়াও একটি গান থাকবে ছবিতে।

এদিকে হৃত্বিকের বিপরীতে ‘কৃষ ৪’ এ নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত কার নাম নিশ্চিত ভাবে ঘোষণা আসেনি।

এর আগে জানা যায় , ছবিতে বেশ চমক নিয়ে হাজির হবেন হৃত্বিক। যেখানে একটি দু’টি নয়, একইসঙ্গে চার-চারটি চরিত্রে হাজির হবেন তিনি!

Reneta

মূলত হৃত্বিক অভিনীত ‘কৃষ’ কিস্তির জনপ্রিয়তার কথা ভেবেই নির্মাতাকে আলাদা কিছু ভাবতে হচ্ছে। পাশাপাশি আরও জানা গিয়েছিল, ‘ কৃষ ৪’ এর বাজেট বাড়ার সঙ্গে সঙ্গে ছবির ভিএফএক্স-ও নাকি হলিউড ঘরানার হবে। যার জন্য ইতোমধ্যে হলিউডের নামকরা ভিএফএক্স সংস্থার সঙ্গেও কথাবার্তা চালিয়েছেন রাকেশ রোশান ও হৃত্বিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ ৪বলিউডরাকেশ রোশনহৃত্বিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র সফর করলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু

জুলাই ২৪, ২০২৬

শাকিব-প্রীতম মানেই ১০০ মিলিয়ন!

জুলাই ২৪, ২০২৬

হজযাত্রীদের বিমান ভাড়া বাড়িয়ে যেভাবে শতশত কোটি টাকা চলে গেছে বিদেশে

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-উজবেকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সহযোগিতা সম্প্রসারণের বার্তা

জুলাই ২৪, ২০২৬

মার্কিন দূত সার্জিও গোরের ঢাকা সফর পাল্টে দিতে পারে যুক্তরাষ্ট্র-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT