চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামের বন্যার্তদের পাশে প্রিয়দেশ ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:৪১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

পূজা’র ছুটিতে গ্রামের বাড়ি বা অন্য কোথাও বেড়াতে না গিয়ে বন্যা দুর্গত মানুষদের সহযোগিতায় প্রিয়দেশ ফাউন্ডেশন। কুড়িগ্রামের বন্যাকবলিত প্রত্যন্ত এলাকা যাত্রাপুরের পুড়ারচরে খাদ্যসংকটে সেখানকার মানুষের দিন কাটছে সীমাহীন দুর্ভোগে। তাই পুড়ারচরে ২০টি দুর্গত পরিবারকে একমাসের খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করে প্রিয়দেশ ফাউন্ডেশন।

বিতরণে ২০টি পরিবারকে দেওয়া প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, আলু ২ কেজি, ১ লিটার ফ্রেশ সয়াবিন তেল, আধা কেজি ফ্রেশ লবন, ১ কেজি পেঁয়াজ ও ১টি লাইটওয়ালা দিয়াশলাই।

ত্রাণ বিতরণকালে প্রিয়দেশ নিউজের প্রকাশক আহসান কামরুল বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে, কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্থ অনেকে ঘর-বাড়িতে ফিরতে পারছেন না। তাছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে কোনো কাজ না থাকায় এখানকার মানুষেরা কর্মহীন মানবেতর জীবন যাপন করছেন। এতে করে খাদ্য সংকট ও তাদের বেঁচে থাকা আরো কষ্টকর হয়েছে। তাই প্রিয়দেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দুর্গত মানুষদের অন্তত একমাসের খাবার দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

যাত্রাপুরের প্রত্যন্ত এলাকা পুড়ারচরে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, প্রিয়দেশ নিউজ.কম এর প্রকাশক আহসান কামরুল, প্রিয়দেশ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান সুলতানা আহসান, প্রিয়দেশ নিউজের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলামিন খান ফাহিম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ও একুশে টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, চ্যানেল আইয়ের ফটোসাংবাদিক শেখ জামান রাজু, কুড়িগ্রামের ব্যবসায়ী জহুরুল ইসলাম রাজু, নেয়ামুল হাসান ও প্রিয়দেশ নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি গোলাম মাওলা সিরাজসহ অারো অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সের উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা

পরবর্তী

কাকে চ্যালেঞ্জ করে কেনো ব্রিকস

পরবর্তী

কাকে চ্যালেঞ্জ করে কেনো ব্রিকস

শেখ হাসিনা আতিথ্য গ্রহণ করায় আমি সম্মানিত: নরেন্দ্র মোদি

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT