চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাকে চ্যালেঞ্জ করে কেনো ব্রিকস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

দরিদ্রমুক্ত বিশ্ব এবং ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠে বিশ্বব্যাংক এবং আইএমএফ। কিন্তু সময়ের ব্যবধানে পশ্চিমা নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানগুলো তৃতীয় বিশ্বের কাছে হয়ে ওঠে অর্থনৈতিক ও রাজনৈতিক খবরদারির হাতিয়ার। এমন বাস্তবতায় অর্থনৈতিক এ প্রতিষ্ঠানগুলোতে নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে বিশ্বের উদীয়মান অর্থনীতিক দেশগুলো। সেই প্রচেষ্টারই বাস্তব প্রতিফলন হয়ে ওঠে ব্রিকস প্রতিষ্ঠা।

ব্রিকস নেতৃবৃন্দ ২০১৩ সালে বিশ্ব ব্যাংকের পাল্টা একটি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে এবং প্রস্তাবিত সংরক্ষিত তহবিলকে মিনি আইএমএফ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ব্যাংক অব সাউথ প্রতিষ্ঠা করা হয়। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, ইকুয়েডর, বলিভিয়া ও ভেনেজুয়েলা ব্যাংকটির সদস্য। ব্রিকসের ভাবনায় এই রাষ্ট্রগুলোকেও ধীরে ধীরে সদস্য করার পরিকল্পনা রয়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকার মতো পাঁচটি উদীয়মান গুরুত্বপূর্ণ দেশের জোট ব্রিকস। এই দেশগুলোর আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণ  করা হয় উদীয়মান জাতীয় অর্থনীতির এই সংস্থার।

২০১০ সালে সাউথ আফ্রিকা অর্ন্তভূক্ত হবার পূর্বে এই সঙ্ঘটি ‘ব্রিক’ নামে পরিচিত ছিল। ব্রিকসে অন্তর্ভুক্ত সকল রাষ্ট্র উন্নয়নশীল অথবা সদ্য শিল্পোন্নত, কিন্তু তাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর উপর উল্লেখযোগ্য প্রভাব। পাঁচটি রাষ্ট্রই জি-২০-এর সদস্য।

২০১৪ সালের হিসেবে, ব্রিক্‌সের পাঁচ সদস্য রাষ্ট্র প্রায় ৩ বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। পাঁচটি রাষ্ট্রের সম্মিলিত জিডিপি মার্কিন ডলারের হিসেবে ১৬ দশমিক ০৩৯ ট্রিলিয়ন, যা মোট বিশ্ব পণ্যের প্রায় ২০ শতাংশের সমতূল্য এবং মার্কিন মিলিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের আনুমানিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। কিন্তু সদস্যরাষ্ট্রগুলো বলছে, তাদের সক্ষমতা বৃদ্ধির হার অনুযায়ী বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও নিরাপত্তা পরিষদ নিজ নিজ অবস্থান বদলায়নি।

Reneta

এই ব্যাংকের প্রাথমিক মূলধন পরিমাণ ছিল পাঁচ হাজার কোটি ডলার। এর সংরক্ষিত তহবিলের পরিমাণ হবে দশ হাজারন কোটি ডলার। এতে সদস্যভুক্ত ৫ দেশের সমান শেয়ার থাকবে। ব্যাংকের জন্য চীন সরকার বেশি অর্থাৎ ৪ হাজার ১শ’ কোটি ডলারের জোগান দেয় এবং ব্রাজিল, রাশিয়া ও ভারত প্রত্যেকে ১৮০০ কোটি করে ডলার এবং সাউথ আফ্রিকা ৫শ’ কোটি ডলার দেয়।

২০০৯ সালে প্রতিষ্ঠার পর দ্রুত বর্ধনশীল চার অর্থনীতির দেশের ২০১০ সালে যুক্ত হয় সাউথ আফ্রিকা। এ পাঁচ দেশই আগামী দিনের বিশ্ব শাসন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রতিষ্ঠার পর ২০১৩ হয় ব্রিকস উন্নয়ন ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, বিশ্ব অর্থব্যবস্থায় দীর্ঘদিন থেকে যে এককেন্দ্রিক শাসন চলছে এর অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উন্নয়নশীল বিশ্বের এ ব্যাংক।

ব্রাজিলের ফোর্তালেজা শহরে ব্রিকসভুক্ত দেশগুলোর নেতারা ১০ হাজার কোটি ডলারের উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দেন। সেসময় জানানো হয়, ব্যাংকের  পাশাপাশি জরুরি সংকট মোকাবিলায় আইএমএফের বিকল্প হিসেবে ১০ হাজার কোটি ডলারের একটি মুদ্রা তহবিলও থাকবে।

আপাতত এ পাঁচ দেশের মধ্যে সদস্যপদ সীমিত থাকলেও পরে আর্জেন্টিনা, মেক্সিকো ও ইন্দোনেশিয়ার  মতো উন্নয়নশীল দেশকেও সদস্যপদ দেওয়ার জন্য আলোচনা চলছে।

ব্রিকস দেশগুলোর শীর্ষ নেতারা মনে করছেন, ব্রিকস গঠনের মাধ্যমে পশ্চিমা  দেশগুলোর ওপর আর্থিক নির্ভরতা কমিয়ে আনা সম্ভব হবে। আর বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাংক এবং আইএমএফে কাঙ্ক্ষিত হিস্যা না পেয়েই মূলত ব্রিকস দেশগুলো বিকল্প এই সংস্থা প্রতিষ্ঠা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিকস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT