চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সের উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৬
বিনোদন
A A

ফ্রান্সের স্বল্পদৈর্ঘ্য ত্যুউস ক্যুর চলচ্চিত্র উৎসবের ৩৪তম আসরে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ প্রদর্শন করা হবে। চলচ্চিত্রটি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

এক্স-ওন-প্রোভন্স ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভালে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে ছয়দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে। রুবাইয়াত হোসেনের প্রযোজনায় তাসমিয়াহ আফরিন মৌ’র চিত্রনাট্য ও পরিচালনায় ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ চলচ্চিত্রে একজন সদ্য বিধবা কবিপত্মীর বেদনার গল্প ফুটে উঠবে। স্বল্পদৈর্ঘ্য চলিচ্চিত্রে অভিনয় করেছেন আলী আহসান ও দিলরুবা হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছর জমা পড়া আড়াই হাজারের অধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে নির্বাচক কমিটি ২৬টি দেশের ৮০টি চলচ্চিত্র নির্বাচন করেছেন, যা আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং নিরীক্ষাধর্মী প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে।

স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্র সম্পাদনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুজন মাহমুদ এবং সিনেমাটোগ্রাফি করেছেন ইমরানুল ইসলাম।

নির্মাতা মৌ এরআগে টেলিভিশনের জন্য বহু প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার প্রামাণ্য চলচ্চিত্রের মধ্যে ‘টোকাই ২০১২’ চীনের গুয়াংজু আন্তর্জাতিক ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভালে ২০১৪ সালে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ট্যাগ: ফ্রান্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরণের রদবদলের সম্ভাবনা

পরবর্তী

কুড়িগ্রামের বন্যার্তদের পাশে প্রিয়দেশ ফাউন্ডেশন

পরবর্তী

কুড়িগ্রামের বন্যার্তদের পাশে প্রিয়দেশ ফাউন্ডেশন

কাকে চ্যালেঞ্জ করে কেনো ব্রিকস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT