শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ছবি, যেখানে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের অফিসিয়াল ওয়েবসাইটে নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৪০ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৯ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, ২১টি পদে সম্পাদক ও উপ-সম্পাদকসহ ৪৩ জন, সহ-সম্পাদক ৩৭ জন এবং ২১ জন সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। কমিটিতে ২০০৭-০৮ থেকে শুরু করে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রাখা হয়েছে। সব মিলিয়ে কমিটির মোট সদস্য ১৬১ জন।

এর আগে চলতি বছরের মে মাসে মো. ইলিয়াস হোসেন সবুজকে সভাপতি এবং মো. রেজাউল ইসলাম মাজেদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠিত হয়েছিল। তবে আগের আংশিক কমিটির একাধিক পদপ্রাপ্ত নেতা পূর্ণাঙ্গ কমিটিতে নেই। যার মধ্যে ২ জন সহ-সভাপতি ও ১ জন সাধারণ সম্পাদক বাদ পড়েছেন।

কমিটির অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও পদপ্রাপ্তিতা নিয়ে জানতে চাইলে সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন: আমরা যাচাই বাছাই করেই কেন্দ্রে সুপারিশ করেছি।

এ প্রসঙ্গে নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন: আমরা যাচাই-বাছাই করেই কমিটি দিয়েছি। এর পরেও কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…