চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় ফুলেল শ্রদ্ধায় সিক্ত মোজাফফর আহমদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
- লিড নিউজ, কুমিল্লা, জনপদ
A A

দেশের অন্যতম প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের জানাজা কুমিল্লা টাউন হল মাঠে সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিবনগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদের জানাজাপূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ।

জানাজা শেষে তার কফিনে ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দেশের বরেণ্য এ রাজনীতিবিদকে শেষ বিদায় জানানো হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে নেতৃত্ব প্রদানকারী মুজিনগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ গত শুক্রবার রাতে ঢাকার অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই ত্যাগী রাজনীতিকের মৃত্যুতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, সুশীল সমাজ তথা সর্বসাধারণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জানাজা সম্পন্নমোজাফফর আহমদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT