চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুতুপালং ক্যাম্পে একই পরিবারের ৩ রোহিঙ্গা খুন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:২৮ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২১
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে একই ঘরের তিন রোহিঙ্গা খুন হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত তিনজনের দুইজন স্বামী- স্ত্রী ও অপরজন একই পরিবারের সদস্য।

নিহত তিন রোহিঙ্গা হচ্ছে উক্ত ক্যাম্পের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গাদের বরাতে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইষ্ট ক্যাম্পের ডি-৭ ব্লকে শুক্রবার সন্ধ্যায় এ ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে। 

প্রতিবেশী ও নিহতের আত্মীয় স্বজনরা জানান, বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। তাদের সংসারে ৩টি শিশুও রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের ব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু যারা ব্লক ও হেড মাঝি আছে তারা যথাসময়ে শালিস বিলম্বিত করায় এ খুনের ঘটনা ঘটেছে।

কুতুপালং ক্যাম্পের ইনচার্জ এর দায়িত্বে থাকা উপ-সচিব মো. রাশেদুল ইসলাম খুনের ঘটনা নিশ্চিত করেন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী,স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন খুন হয়েছে।

Reneta

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সন্জুর মোর্শেদ জানান, শরনার্থী শিবিরে তিন খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেলেও বিস্তারিত তদন্তের পর নেপথ্যে কোন বিষয় থাকলে জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাছে দমদমিয়া ন্যাচার পার্ক এলাকায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়। গুলিবিদ্ধ হয় অপর এক রোহিঙ্গা যুবক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলার চরফ্যাশনে জমি বিক্রির টাকা চাওয়ায় জোড়া খুন

পরবর্তী

বোরো ধান ঘরে তুলতে পারলে খাদ্যের সংকট হবে না: কৃষিমন্ত্রী

পরবর্তী

বোরো ধান ঘরে তুলতে পারলে খাদ্যের সংকট হবে না: কৃষিমন্ত্রী

প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩ দিন: বেবিচক

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT