চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবক হত্যায় আটক ৫

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:৪৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা বসবাসের ত্রাণ ও আশ্রয় কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ১০ নাম্বার ক্যাম্পে রোহিঙ্গা যুবক মোহাম্মদ জসিম হত্যাকাণ্ডে জড়িত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএন পুলিশ।

গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে বালুখালী ৯ ও ১০ নাম্বার ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ আজ শুক্রবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে জানান ২৬ অক্টোবর বুধবার ভোরে ১০ নাম্বার ক্যাম্পে দুষ্কৃতিকারীরা মোহাম্মদ জসিমকে গুলি করে হত্যা করে।

Banglabid

এ ঘটনায় জসিমের মা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর এপিবিএন পুলিশ ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জসিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতারে ৮ এপিবিএন জোর তৎপরতা শুরু করে।

তিনি জানান গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে এপিবিএন পুলিশের বিশেষ টিম ক্যাম্প-৯ ও ১০ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহারনামীয় ৫ জন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পাঁচ জনই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি। তারা হলো একরাম উল্লাহ, শাকের, জাবের নুরুল আমিন ও আমির হোসেন।

Reneta

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য চলতি অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ও দুই জন মাঝি সহ ৭ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হামলায় নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জনের অধিক সাধারণ রোহিঙ্গা। গত বুধ ও বৃহস্পতিবার দুদিনেই দুষ্কৃতিকারীদের হামলায় নিহত হয় তিন রোহিঙ্গা। আহত হন এক রোহিঙ্গা মাঝি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উখিয়ারোহিঙ্গা ক্যাম্পরোহিঙ্গা খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT