চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে রোহিঙ্গাকে তুলে নিয়ে পিটিয়ে খুন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৩:৩৩ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৩
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রোহিঙ্গাকে আরসা সন্ত্রাসীরা ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত মো. ইসহাক (৪৮) উখিয়া উপজেলার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের মোহাম্মদ রশিদের ছেলে। নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানান, বুধবার (২৬ জুলাই) সকালে উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ব্রিজের নিচে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের বরাতে আমির জাফর বলেন, ভোরে উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১ ব্লকের নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। পরে তাকে কুতুপালং ২-ইস্ট আশ্রয় শিবিরের ব্রিজের নিচে আনার পর পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছ থেকে ওই এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকার খবর পায় এপিবিএন পুলিশ। পরে পুলিশের একটি ঘটনাস্থলে পৌঁছে ক্ষত-বিক্ষত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে।

এপিবিএন এর অধিনায়ক বলেন, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তারপরও ঘটনার কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. আমির জাফর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উখিয়ার আশ্রয় শিবিরকক্সবাজাররোহিঙ্গা খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এআই

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামীর বিরুদ্ধে মামলা

জুন ২৩, ২০২৬

চিড়িয়াখানা ছেড়ে চলে গেলো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

জুন ২৩, ২০২৬

মেসির সাথে গোল্ডেন বুটের লড়াইয়ের চিন্তা করছি না: এমবাপে

জুন ২৩, ২০২৬

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তায় কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

আকাশে গতির ঝড়: পোর্তোতে জমে উঠেছে ‘এয়ার ইনভিক্টাস ২০২৬’

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT