চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:২৪ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৩
অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পের বসবাসের এলাকা, কক্সবাজার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মুফতি জামাল নামে এক রোহিঙ্গা মাওলানাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে খুন করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। নিহতের মুফতি জামাল (৫৫) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর বি-১১ ব্লকের নজির আহমেদের ছেলে। ক্যাম্পে তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ই-১২ ব্লকে এ ঘটনা ঘটে। ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এই তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বলেন, মুফতি জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা করে এবং এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে সে পূর্বে আরসার সক্রিয় সদস্য ছিল। কিন্তু বর্তমানে আরএসওর সদস্য বলে জানা যায়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

Banglabid

উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে মুফতি জামালকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারছুরিকাঘাতরোহিঙ্গা খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি

পরবর্তী

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে: বিশ্বব্যাংক

পরবর্তী
বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে: বিশ্বব্যাংক

নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তদন্তরত. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৫ হাজার টাকা দিয়ে কিনলেন বউ, অতঃপর খুন!

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT