কিশোরীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ

‘ইয়েস শি ক্যান’ নামের এক প্রকল্পের আওতায় প্রচলিত শিক্ষার পাশাপাশি কিশোরীদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিয়েছে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন এবং মাইক্রোসফট বাংলাদেশ।
দিনব্যাপী তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করতে এসে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কিশোরীদের মাঝে ৭০টি ল্যাপটপ বিতরণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, একদিন এই কিশোরীরাই দেশকে এগিয়ে নেবে। তাই তাদের প্রশিক্ষিত করে তোলা জরুরী।
অনুষ্ঠানে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের ফারজানা ব্রাউনিয়া এবং মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া কবির উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






