নারী

পুষ্টি নিশ্চয়তায় কাজ করবে ‘স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক’

পুষ্টি নিশ্চয়তায় কাজ করবে ‘স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক’

দেশের প্রায় ৪ কোটি কিশোর-কিশোরীর পুষ্টি নিশ্চয়তায় সুনির্দিষ্ট প্রয়োজন ও চাহিদার ভিত্তিতে দিকনির্দেশনা তৈরি হবে। এর আলোকে তাদের পুষ্টি নিশ্চয়তায় কাজ করবে ‘স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক’।

ডিসেম্বরে ‘জাতীয় পুষ্টি প্রচারণা’র আগে স্বর্ণ কিশোরী ক্লাব সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় কিশোর-কিশোরীরা তাদের চাহিদার কথা তুলে ধরে।

দেশে বর্তমানে কিশোর কিশোরীর সংখ্যা ৩ কোটি আশি লাখ। ২০ বছর পর নেতৃত্বে আসবে তারাই। তাদের কাছ থেকে পুষ্টি নিশ্চয়তায় প্রয়োজনের কথা জানতে স্বর্ণ কিশোরী ক্লাব সদস্যদের নিয়ে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের এই কর্মশালা।

কিশোর-কিশোরীদের পুষ্টি চাহিদা পূরণের নিশ্চয়তায় অভিভাবক ও শিক্ষকদের সঙ্গেও মতবিনিয়ম হয় কর্মশালায়।

কর্মশালা শেষে আনুষ্ঠানিক আয়োজনে ছিলেন ‘ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন-গেইন এর প্রতিনিধি।

আয়োজকরা বলছেন, দেশের মোট জনগোষ্ঠীর উল্লেখযোগ্য কিশোর-কিশোরীদের পুষ্টি নিশ্চিত করে তাদের শারীরিক-মানসিক বিকাশ হলেই সুস্বাস্থ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…