চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের কিশোরীদের অগ্রগতিতে এক সঙ্গে কাজ করার প্রত্যয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৮ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীর ধানমণ্ডির সুলতানা কামাল জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে স্বর্ণ কিশোরীর ৪র্থ জাতীয় কনভেনশন। দ্বিতীয় দিনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের পঞ্চমাত্রিক ভিডিও দেখেছে স্বর্ণ কিশোরীরা। পাশাপাশি তারা পুষ্টি বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে।

কিশোরী পুষ্টি নিশ্চিত করার মাধ্যমে সুস্থ ও বলিষ্ঠ জাতি গঠনের লক্ষে কাজ করছে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন। সেজন্য কিশোরীদের প্রশিক্ষণ দিয়ে থাকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। এর অংশ হিসেবেই দুই দিনের জাতীয় কনভেনশন যেখানে প্রধানমন্ত্রীর বাণী শোনানো হয়।

দেশে নারী জাগরণে স্বর্ণ কিশোরীর উদ্যোগের প্রশংসা করে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, আমাদের কিশোরীদের বয়সন্ধীকালীন সমস্যা কাটিয়ে উঠতে হবে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যে লক্ষ্য নিয়ে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে সেই লক্ষ্য উদ্দেশ্য আমরা বাস্তবায়িত করব।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘দেশের সকল কাজে কিশোরীদের অংশগ্রহণে উৎসাহিত করা জরুরি। স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন সেই কাজটিই করে যাচ্ছে। আমি বিশ্বাস করি এই কনভেনশনের মধ্য দিয়ে সেই উদ্যোগটি আরও শক্তিশালী হবে।

দেশের কিশোরীদের অগ্রগতিতে এক সঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছে ৪র্থ জাতীয় সম্মেলনে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের সহযোগীরা।

Reneta

কিশোরীদের হাত ধরেই সোনার বাংলা গড়ে উঠবে বলে আশাবাদী স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন।

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া বলেন, স্বর্ণ কিশোরীদের জন্য এই স্কলারশিপটি সম্মানের। তোমাদের যাদের স্কলারশিপের টাকা প্রয়োজন হবে না। বাবা-মায়ের টাকা আছে তারা এটা দিয়ে কোনো বন্ধুকে পড়াশুনায় সাহায্য করতে পারো।

বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধ বিষয়ে কিশোরীদের জানাতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পঞ্চমাত্রিক ভিডিও দেখানো হয় স্বর্ণ কিশোরীদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: স্বর্ণ কিশোরীস্বর্ণ কিশোরী নেটওয়ার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT