চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিছুই রাখেনি, যা ছিলো সবই বিক্রি করে দিয়েছে: খালেদা জিয়া

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১১:৫৭ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

ভারতের সঙ্গে ২২টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যদিয়ে দেশের যা বাকি ছিলো সবকিছু এই সরকার বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।।

শনিবার রাতে গুলশান কার্যালয়েরর এক অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। চট্টগ্রামে নিহত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসন বলেন ‘এই সরকার আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছে। তারা দেশের কিছুই রাখেনি, সব বিক্রি করে দিয়েছে।

Banglabid

এসময় তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পৃথিবীতে কেউ দেশের সার্বভৌমত্ব বিক্রি করে রক্ষা পায়নি। হাসিনারও শেষ রক্ষা হবে না।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, চট্টগ্রাম বিএনপি নেতা ডা. শাহাদত হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গত ২৯ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাতালগঞ্জ এলাকার বাসা থেকে নুরুল আলম নুরুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। পরদিন বৃহস্পতিবার বিকাল ৪টায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের খেলাঘাট এলাকা থেকে তার  মরদেহ উদ্ধার করা হয়। বিএনপি দাবি করছে, র‌্যাব তাকে তুলে নিয়ে হত্যা করেছে।

Reneta

খালেদা জিয়া বলেন, ‘শুধু র‌্যাব নয়, এমন অনেক বাহিনী তৈরি করা হয়েছে যারা বিরোধী দলের নেতাকর্মীদের ধরে ধরে নিয়ে খুন করছে। যারা আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশের সুনাম বাড়াবে তাদের বাছাই করে  হত্যা করা হচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘শেখ হাসিনার বিচারও একদিন হবে। আর কেউ না করুক একজন মালিক আছেন তিনি সময়মতো ধরবেন।’ এজন্য তিনি সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুরের ধারার বর্ষবরণ প্রস্তুতি

পরবর্তী

দুই বছর পর চিন্নাস্বামীতে এত কম রান করেও জিতল কোন দল

পরবর্তী

দুই বছর পর চিন্নাস্বামীতে এত কম রান করেও জিতল কোন দল

রিয়ালের মুখে হাসি ফেরাল বার্সেলোনা

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT