চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আবারও কথা কাটাকাটিতে জড়ান অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথ। পরবর্তীতে এ অজি ব্যাটারকে সতর্ক করেন আম্পায়াররা।

ম্যাকাইয়ে প্রথম দিনে ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় নবম ওভারে তাসকিন আহমেদের বলে স্মিথের প্যাডে বল লাগলে একটি জোরালো আবেদন ওঠে। ভারতীয় আম্পায়ার নিতিন মেনন মাথা নেড়ে সাড়া না দিলে, একটি সম্ভাব্য রিভিউয়ের সুযোগ তৈরি হয় বাংলাদেশের।

সেসময় তাসকিন এবং শান্ত সিদ্ধান্তটি রিভিউ করবেন নাকি সে বিষয় আলাপ করছিলেন। যদিও শেষ পর্যন্ত শান্ত রিভিউ নেননি। তখনই মন্তব্য করে বসেন স্মিথ।

Banglabid

শান্ত যখন তার বোলারের সাথে সম্ভাব্য রিভিউ নিয়ে আলোচনা করছিলেন, স্মিথ তখন বলেন, ‘আমি উইকেটের অর্ধেক দূরে, বলটা অনেক দূর দিয়ে চলে যাচ্ছে।’

রিভিউয়ের প্রসঙ্গে স্মিথ তখন বলেন, ‘চেষ্টা করে দেখো।’ এরপর দুই আম্পায়ারই স্মিথকে সতর্ক করতে ক্রিজে আসেন।

তবে এ ধরণের ঘটনা এটাই প্রথম নয়। প্রথম টেস্টে লিটন দাসের সঙ্গে এমন এক পর্যায় তার কথা কাটাকাটি হয়েছিল। ডারউইনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্মিথের ব্যাটিংয়ের সময় তাইজুল ইসলামের একটি লেগ-সাইড ডেলিভারি স্মিথের ব্যাটের কানায় লেগেছিল।

Reneta

আম্পায়ারের নট-আউট সিদ্ধান্তের পর স্মিথ বলেছিলেন ‘এটা (রিভিউ) ব্যবহার করো। চালিয়ে যাও। করো। চালাও। আরেকটা (রিভিউ) নষ্ট করলা। যা ইচ্ছা করো।’

পাল্টা জবাবে উইকেটরক্ষক লিটন বলেছিলেন, ‘আপনি ব্যাট করেন। শুধু ব্যাটই করেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হোসেন শান্তবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টম্যাকাইলিড স্পোর্টসস্টিভেন স্মিথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

পরবর্তী

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

পরবর্তী

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT