চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় খরায় বিপর্যস্ত সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে তীব্র অপুষ্টি ও নানা জটিলতায় চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা ৩২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন, অর্থের সংকটে দেশটির দুই শতাধিক স্বাস্থ্য ও পুষ্টিকেন্দ্র বন্ধ হয়ে গেছে। অর্থায়ন আরও কমলে সারা দেশে ৬১৮টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমালিয়ায় সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। একই সঙ্গে মানুষের জন্য পানি, শিক্ষা ও সুরক্ষা ব্যবস্থায় প্রবেশাধিকারও কমে যাচ্ছে। এখন পিছিয়ে যাওয়ার সময় নয়।

ইউনিসেফের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর সোমালিয়ায় প্রায় ১৯ লাখ শিশু অপুষ্টিতে ভুগতে পারে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশু, কিশোরী ও নারীদের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ পুষ্টিসেবা হারানোর ঝুঁকিতে রয়েছে। দীর্ঘস্থায়ী খরায় দেশটির কৃষি ও পশুপালন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক গবাদিপশু মারা গেছে এবং মানুষের জীবিকা ধ্বংস হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত খরার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর আগে থেকেই প্রায় ৩৩ লাখ সোমালি বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে।

দেশটির ১৯ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে। এর মধ্যেই চলতি বছর সোমালিয়ার কিছু অঞ্চলে তীব্র অপুষ্টি মোকাবিলার অর্থায়ন ৮০ শতাংশের বেশি কমেছে বলে জানিয়েছে মেডেসাঁ সঁ ফ্রঁতিয়ের। সহায়তা কমে যাওয়ার পাশাপাশি খরার কারণে পানির সংকটও তীব্র হয়েছে। গ্রামীণ ও পশুপালননির্ভর এলাকায় পানির দাম চার গুণ পর্যন্ত বেড়েছে। একই সময়ে জ্বালানি ও সারের ব্যয়ও বেড়েছে।

জলবায়ুর বিরূপ প্রভাব ও সম্ভাব্য ভারী বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে সহায়তা দ্রুত না বাড়ালে সোমালিয়ার শিশুদের ক্ষুধা ও অপুষ্টি সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগ: ইউনিসেফক্ষুধাসোমালিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পরবর্তী

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

পরবর্তী

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT